রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ কতৃক সাংবাদিক লাঞ্ছিত!
/ ৩৮৪ Time View
Update : বুধবার, ২৬ জুন, ২০২৪, ২:৩৩ পূর্বাহ্ন

নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ কতৃক সাংবাদিক লাঞ্ছিত!

বিপ্লব কুমার দাস। প্রধান উপদেষ্টা ও সম্পাদক এবং নিজস্ব প্রতিবেদক 24Hrstvbd.com বাংলাদেশ।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ এর কাছে সংবাদ কর্মী, তথ্য চাওয়ায়, সেই সংবাদ কর্মী কে লাথি মেরে কক্ষ থেকে বের করে দেওয়া ও তিন তলা থেকে ফেলে দিয়ে হত্যার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে।

এমন কান্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে সমালোচনার ঝড় বইছে জেলা জুড়ে।
সোমবার (২৪ জুন) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

এরআগে গত (২৩ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী সাংবাদিক মনির হাসান জীবন দৈনিক আজকের আলোকিত সকাল নামে একটি পত্রিকায় ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

ছড়িয়ে পড়া ভিডিও ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায় , গত (২৩ জুন) দুপুরে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতি নিয়ে ওই শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলছেন।

এসময় ওই কর্মকর্তা সাংবাদিকের বাড়ি কোথায় ও শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে চেয়ার থেকে উঠে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে লাথি মেরে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। আরও দেখা যায়, শিক্ষা কর্মকর্তা বলছেন বাড়ি কোথায় তোর? তুই শিক্ষার কি বুঝিস রে বের হও।
একেবারে তোক দুনিয়া থেকে তুলে দেইম বদমাইশ।
চওরে একেবারে দুনিয়া থাকি তুলি দেইম। তোকে লাথি মেরে তিন তলা থেকে ফেলে দিব। আর কখনো যাতে তোকে এখানে না দেখি।
ভুক্তভোগী সাংবাদিক জীবন বলেন, আমি ঈদের আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরেছি।

ঈদের বন্ধের কারনে শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারিনি।
ঈদের বন্ধ খোলার পর আমি বক্তব্য ও তথ্যের জন্য কক্ষে গেলে তিনি আমাকে লাথি মেরে বের করে দেয় ও অশ্লীল গালিগালাজ তিন তলা থেকে ফেলে হত্যা করার হুমকি দেয়।

এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page