রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
নেএকোনা জেলার পূর্বধলায় ৮ বোতল ভারতীয় মদসহ যুবক আটক
/ ৩৬১ Time View
Update : সোমবার, ১ জুলাই, ২০২৪, ৬:১৯ অপরাহ্ন

নেএকোনা জেলার পূর্বধলায় ৮ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

ডাঃএ,কে,আজাদ খান বাংলাদেশ প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৫:২০ বিকাল

নেত্রকোনার পূর্বধলার দূর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের লাল মিয়ার বাজার এলাকার নেত্রকোনা জেলার ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিস এর সামনে পাকা রাস্তার উপর থেকে ৮ বোতল ভারতীয় মদসহ মোঃ বাবুল আলম ওরফে রাকিবুল হাসান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গত (২৯ জুন) শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যাক্তি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামের মোঃ আব্দুস জব্বার এর ছেলে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, একটি যাত্রীবাহী মা-মনি এন্টারপ্রাইজ-৬ বাসে ( ঢাকা মেট্রো-ব- ১৩-১০-৬৬) করে ভারতীয় মদ নিয়ে যাচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে ৮বোতল ভারতীয় মদসহ ১ যুবককে আটক করে পুলিশ।

আটককৃত ব্যাক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়া করে আসছিল। পূর্বধলা থানার এসআই মোঃ শওকত আলী, এএসআই মোঃ হারুনুর রশিদ ও এএসআই মোঃ শাহজাহান কবির সঙ্গীয় ফোর্স সহ তাদের আটক করে। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১৬ হাজার টাকা। এব্যাপারে পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়েরের পর রোববার (৩০ জুন ) আটককৃত ব্যাক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page