সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
নেত্রকোনায় ছেলের হাতে বাবা খুন
/ ৪২২ Time View
Update : রবিবার, ৩০ জুন, ২০২৪, ৪:০৫ অপরাহ্ন

নেত্রকোনায় ছেলের হাতে বাবা খুন

ডাঃ এ কে আজাদ খান নেত্রকোনা বাংলাদেশ
প্রকাশ: ৩০ জুন ২০২৪

নেত্রকোনার বারহাট্টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের কাঠের চেলার আঘাতে বাবা খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম ফৌজদার মিয়া (৬৫)। এ ঘটনায় ঘাতক ছেলে সায়েম মিয়াকে (৩৫) আটক করেছে বারহাট্টা থানা পুলিশ। তবে পরিবারের লোকজন সায়েম মিয়াকে মানসিক প্রতিবন্ধী বলে দাবি করেছে।

রবিবার (৩০ জুন) বিকেলে উপজেলার আসমা ইউনিয়নের বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ফৌজদার মিয়া উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা।

নিহতের বড় বোন জ্যোসনা আক্তার বলেন, সায়েম মানসিক প্রতিবন্ধী। দুপুরে ছোট ভাই রাজনকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাবাকে বলেন তাঁকে খুঁজে বের করে দিতে। বাবা খুঁজে বের করে না দেওয়ায় কাঠের চেলা দিয়ে তার বাবা ফৌজদার মিয়ার মাথায় জোরে আঘাত করে। আঘাত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা সায়েমকে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সায়েমকে আটক করে থানায় নিয়ে যায়। সেইসাথে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

বারহাট্টা থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর খবর পেয়ে অভিযুক্ত সায়েমকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। তবে পরিবারের লোকজনের দাবি- সায়েম মানসিক প্রতিবন্ধী

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page