সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Headline
মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার। মোল্লাহাটে পুলিশের তৎপরতায় উদ্ধার আইফোন-ওয়ানপ্লাস, ফিরে পেলেন মালিক জাজিরায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৭, ইয়াবা উদ্ধার
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 
/ ২১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৩:১৫ অপরাহ্ন

পঞ্চগড়ে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

পঞ্চগড় জেলা প্রতিনিধি। মো আরিফুল ইসলাম ইরান

পঞ্চগড়ে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালা পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজন করে ২নং হাফিজাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ইউপি মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সচিব নুরজাহান বেগম।

এতে প্রধান অতিথি ছিলেন হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন, প্যানেল চেয়ারম্যান ইয়াসিন আলী, ইউপি সদস্য আল মামুন, রশিদুল ইসলাম, ইউপি সদস্যা আনজুমান আরা বেগম, রুমানা খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলার সমন্বয়ক মাসুদ রানা প্রমুখ।

‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত অংশগ্রহণ করেন ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ছাত্র সমন্বয়ক, রাজনৈতিক ব্যাক্তি, কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এ সময় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আন্দোলন সংগ্রামের পাশাপাশি তাদের শ্রেণিকক্ষে ফিরে যেতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এ সময় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যায় ঘোষণা করা হয়।

 

 

৯ জানুয়ারি ২০২৫/ পঞ্চগড়

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page