সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Headline
মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার। মোল্লাহাটে পুলিশের তৎপরতায় উদ্ধার আইফোন-ওয়ানপ্লাস, ফিরে পেলেন মালিক জাজিরায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৭, ইয়াবা উদ্ধার
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ে সারজিসের আলম এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ।
/ ২০৪ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ৪:০৮ অপরাহ্ন

পঞ্চগড়ে সারজিসের আলম এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ।

পঞ্চগড় জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান

পঞ্চগড়, ১৭ জানুয়ারি, ২০২৫ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হলে দ্বিমত করব
না। তবে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দেয়া অবাস্তব এবং অসম্ভব।

আজ শুক্রবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, এতবড় একটি অভ্যুত্থান, এত রক্ত, জীবন-সামগ্রিক সব কিছুর যে চাওয়া, এই চাওয়াটা কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না। আমরা অবশ্যই মনে করি, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয়ে জনগণের যারা প্রতিনিধি হবে তাদের কাছে ক্ষমতা যাবে-কোন সমস্যা নাই। কিন্তু ৬ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, বিচার ব্যবস্থা সংস্কার-এটা এক কথায় অসম্ভব।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে বলেছিলেন, ২০২৬ সালের মাঝামাঝির আগেই নির্বাচন দেবেন। অর্থ্যাৎ, অভ্যুত্থানের পর দুই বছরও হচ্ছে না। তারা যদি মনে করেন আরও ২ থেকে ৪ মাস আগেই নির্বাচন দিবেন- তাও যৌক্তিক হতে পারে। আমরা এমনটাও শুনেছিলাম ২০২৫ সালের ডিসেম্বরে অথবা ২৬-এর জানুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব। এক কথায় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হলে আমরা দ্বিমত করব না।

সারজিস আরও বলেন, একটি স্বচ্ছ নির্বাচনের জন্য কিন্তু এই প্রতিষ্ঠানগুলো-নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। সংস্কারগুলো হওয়ার পর যদি আমরা নির্বাচনের দিকে যাই, তাহলে জনগণের আশা-আকাঙ্খা অনুযায়ী আমরা যে নির্বাচন প্রত্যাশা করছি তা পূরণ হবে বলে মনে করছি।

এর আগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন, অন্যায়-অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা ও উপজেলার মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে। বিগত ১৬ বছরে রংপুর বিভাগসহ পঞ্চগড় অনেক বৈষম্যের শিকার হয়েছে। কয়েকটি রাস্তা ছাড়া কিছুই হয়নি। একটা শিল্প কারখানা হয়নি। আমাদের বেশি কিছু দরকার নেই। যতটুকু পঞ্চগড়ের মানুষের পাওনা বা হক সেটা কিভাবে আদায় করা যায়, আমরা প্রাণপণ সেই চেষ্টা করবো।

এ সময় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফী, আদালতের গভর্নমেন্ট প্লিডার (জিপি) আব্দুল বারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, গরিনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু উপস্থিত ছিলেন।
পঞ্চগড়
১৭/১/২০২৫

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page