শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের শিশুসহ ৬ আটক।
/ ২৫৬ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ন

পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের শিশুসহ ৬ আটক।

মো আরিফুল ইসলাম ইরান জেলা প্রতিনিধি

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৬জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা ও ১০ আনা স্বর্ণের বিভিন্ন গহনা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিজিবির ৫৬ নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এর আগে, রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দোয়ালপাড়া এলাকার সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলাধীন ডাবরী জিনেস্বরী গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে গনেশ রায় (৪৩), গনেশ রায়ের স্ত্রী  ববিতা রায় (৩৬), তাদের ছেলে দৃশ্য রায় (১০), মাহানপুর গ্রামের ভুট্ট রায়ের ছেলে দেবেন্দ্র রায় (২২), জতমুকুন্দুপর গ্রামের ফনি রায়ের ছেলে জয়ন্ত রায় (১৯) এবং মাহানপুর গ্রামের রাজেন্দ্রনাথ রায়ের ছেলে রিপন রায় (১৯)।

বিজিবি জানায়, পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া বিওপি সীমান্ত পিলার ৭৪৯/২০-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ালপাড়া নামক স্থান দিয়ে অবৈধভাবে কয়েকজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা৷ পরে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জন পুরুষ, ১ জন নারী ও  একজন শিশুাসহ মোট ৬ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের কার্যক্রম৮ অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদে আটকরা জানান তারা ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে দিনাজপুর জেলার দালাল চক্রকে ১ লক্ষ টাকার বিনিময়ে ওই দালাল চক্রের মাধ্যমে তারা সীমান্তবর্তী এলাকায় আসেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page