বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Headline
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ফুলতৈল ছগাম প্রবাসী পরিষদের নতুন কমিপু ঘোষনা পিপিএম সেবা পদক পেলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান মোল্লাহাটে নলডাঙ্গী ব্রিজের সংযোগ সড়ক ধসে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ঘটছে দুর্ঘটনা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে হরিপুরে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩
Headline
Wellcome to our website...
পীরগাছায় ঘরের দরজার চৌকাঠের সঙ্গে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা-
/ ৪১৮ Time View
Update : বুধবার, ১২ জুন, ২০২৪, ৫:৫২ পূর্বাহ্ন

পীরগাছায় ঘরের দরজার চৌকাঠের সঙ্গে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা-

রংপুর জেলা প্রতিনিধি-

রংপুরের পীরগাছায় ঘরের দরজার চৌকাঠের সঙ্গে গলায় ফাঁস দিয়ে হাওয়া মনি নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চার মাস আগে একই গ্রামের খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয় হাওয়া মনির। বিয়ের পর হাওয়া মনি তার স্বামীর বাড়িতে গিয়ে ঘর সংসার করতে থাকেন। মঙ্গলবার বিকেলে শ্বশুরবাড়ির লোকজন তিস্তা নদীর চরে বাদাম তোলার কাজে ব্যস্ত থাকায় ফাঁকা বাড়িতে হাওয়া মনি ঘরের দরজার চৌকাঠের সঙ্গে ফাঁস দেন।

কী কারণে হাওয়া মনি আত্মহত্যা করেছেন বলতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরা। শ্বশুরবাড়ির লোকজন জানান, সবার সঙ্গে হাওয়া মনির সম্পর্ক ভালো ছিল। কোনো ঝগড়া-বিবাদ ছিল না।

পীরগাছা থানার অফিসার ইনর্চাজ, সুশান্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page