রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ
/ ২১৮ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ন

বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি :

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের আদালত সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শাপলা চত্বর ঘুরে ফের আদালত সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু প্রমুখ বক্তব্যে রাখেন।

সমাবেশে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে হামলার জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, আমরা গণঅভ্যুত্থান ঘটিয়েছি দিল্লির দাদাগিরি করার জন্য না। একটা সভ্য দেশের মানুষ কখনও অন্য দেশের দূতাবাসে হামলা করতে পারে না। তারা আমাদের পার্শ্ববর্তী দেশ।

বাংলাদেশের দূতাবাসে হামলা করে এক নগ্ন ইতিহাস রচনা করেছে উল্লেখ করে বক্তারা বলেন, ষড়যন্ত্র করে আর কখনো ফ্যাস্টিট শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করা যাবে না।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির কোষাধ্যক্ষ মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, খাগড়াছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম ও জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক বাপ্পী দাশ প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page