সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Headline
নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আবুনাঈম রিপন : চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
Headline
Wellcome to our website...
বাউফলে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত!
/ ২৬৩ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

বাউফলে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত!

মো.আরিফুল ইসলাম,​বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
​ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার (০৭ নভেম্বর) বিকালে ঐ কর্মসূচি পালিত হয়। ​র‍্যালিটির নেতৃত্বে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন।

​জানা গেছে, বিকাল ৪টার দিকে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। এটি পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাউফল উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

​এসময় বাউফল উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব মো. আপেল মাহমুদ ফিরোজসহ উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের সমর্থক নেতা কর্মীরা।

সকাল সাড়ে ১০টার দিকে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের পক্ষে তার স্ত্রী সালমা আলম লিলির নেতৃত্বে একটি র‍্যালি বের হয়। এছাড়া বেলা সাড়ে এগারোটার দিকে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের পক্ষে বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

তারিখ- ০৭/১১/২০২৫ইং
মো.আরিফুল ইসলাম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page