বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
বাগমারায় জাহেলিয়া যুগীয় কায়দায়এক ভ্যানচালককে নির্যাতনের অভিযোগ
/ ৪৪৩ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৪:৪১ অপরাহ্ন

বাগমারায় জাহেলিয়া যুগীয় কায়দায়এক ভ্যানচালককে নির্যাতনের অভিযোগ

মোঃ সাইফুল ইসলাম,(রাজশাহী)বাগমারা প্রতিনিধিঃ

বাগমারা রাজশাহীর বাগমারায় গাছে বেধে মধ্যযুগীয় কায়দায় ভ্যানচালককে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নরদাশ ইউনিয়নের মাধনগর গ্রামে। বুধবার (২৩ জুলাই) বেলা দুই’টার দিকে ভ্যান চালক সেচ সংক্রান্ত পাওনা টাকা চাইতে গেলে নির্যাতনের শিকার হন। নির্যাতিত ব্যক্তি মজিবুর রহমান। তিনি একই ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রাসের বাসীন্দা। অভিযুক্ত (নির্যাতনকারী) ব্যক্তিরা হলেন, মাধনগর গ্রামের আবুল কালাম (ছোট কালাম), আফসার আলী, নাদের আলী, বাসুদেবপাড়া গ্রামের পিয়ারবক্স।
সূত্র জানায়, জোঁকা বিলে মৎস্য চাষ প্রকল্প রয়েছে। প্রকল্পের লোকজন যাবতীয় সেচ কাজের বিল পরিশোধ করেন। কিন্তু তাঁরা সেচ কাজের টাকা বকেয়া রাখেন। গভীর নলকূপের ড্রাইভার ভিকটিম মজিবুর রহমান পাওনা টাকা চাইলে তাঁকে গাছের সাথে রশি দিয়ে বেধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়। স্থানীয়রা ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ ভিকটিম মজিবুর রহমানকে ভ্যান সহ উদ্ধার করেন। স্থানীয় এক যুবক বাগমারা হেল্পলাইনে গাছে বেধে রাখা ছবি ট্যাগ করে সহযোগিতা চান।
উল্লেখ্য জোঁকা বিলে মাছ চাষকে কেন্দ্র করে পূর্বে হামলা, পাল্টা-হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আরও জানিয়েছে, এ বিল নিয়ে একাধিক খুনের ঘটনা ও ঘটেছে। বিকেল ৫.৪৩ মিনিটে অভিযুক্ত আবুল কালামের ব্যক্তিগত মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া গেছে। কয়েক মিনিট পর আবার ফোন দিলে ফোন রিসিভ করেননি। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, জালসহ মুজিবুর রহমানকে মৎস্য চাষ প্রকল্পের লোকজন আটক করে পুলিশকে খবর দেয়। তিনি এখন কোথায় এমন প্রশ্নের জবাবে বলেন, তাঁরা অভিযোগ না করায় তাকে স্থানীয়দের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী
০১৭২৭৮৬২১১১

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page