বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Headline
সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা।
Headline
Wellcome to our website...
বাগেরহাটের মোরেলগঞ্জে এক নারী খুলনার ওয়েস্টার্ন হোটেল থেকে ঝুলন্ত মরা দেহ উদ্ধার হোটেল
/ ৪৭০ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৪:৫০ অপরাহ্ন

বাগেরহাটের মোরেলগঞ্জে এক নারী খুলনার ওয়েস্টার্ন হোটেল থেকে ঝুলন্ত মরা দেহ উদ্ধার হোটেল

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

খুলনা নগরীর একটি অভিজাত হোটেল থেকে মোরেলগঞ্জ উপজেলার এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ওয়েস্টার্ন ইন হোটেলের ২০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম শান্তা ইসলাম (৪২)। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল খালেক ও মাতার নাম আমেনা বেগম। শান্তা ইসলাম বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে ‘আসমা’ নাম ব্যবহার করে হোটেলে ওঠেন।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, সকালে হোটেল কর্মীরা নাস্তা সরবরাহ করে কক্ষে দেন। দুপুরে রুম সার্ভিসের জন্য ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। পরে বিকাল ৪টার দিকে আবারও ডাকাডাকি করা হলে সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ খুলনা সদর থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে হোটেল কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শান্তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

খুলনা সদর থানা পুলিশ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ থেকে খুলনা পর্যন্ত এই মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য। কী কারণে শান্তা ইসলাম খুলনায় এসেছিলেন, কেন নিজের পরিচয় গোপন করে হোটেলে উঠেছিলেন—এসব বিষয় নিয়ে তদন্ত করছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page