সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Headline
আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিতে নিয়মিতই বিভিন্ন এলাকায় ছুটে চলেন সংসদ সদস্য জননেতা আফজাল হোসাইন। রাজনৈতিক অর্থনীতিঃ বাংলাদেশের আমলাতন্ত্র বনাম রাজনৈতিক দৃঢ়তা বাউফলে ছাত্রদলের পক্ষ থেকে জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা! মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য: দুর্ঘটনা ও যানজটের দায় কার???🚨 সীমান্ত পেরিয়ে ৬ ভারতীয় বাইক, কুমিল্লায় ডিবির জালে ৯ জন
Headline
Wellcome to our website...
বামনার বুকাবুনিয়ায় সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
/ ৩৫৭ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

বামনার বুকাবুনিয়ায় সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মো: আসাদুজ্জামান (স্টাফ রিপোর্টার)

বরগুনা জেলার বামনা উপজেলার ০১নং বুকাবুনিয়া ইউনিয়নে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশন আর. ডি. এফ কর্তৃক বাস্তবায়িত জি জি ই -২.০ প্রকল্প কর্তৃক আয়োজিত সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভাঅনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪ আগস্ট রবিবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য বিষয় সমূহ ছিল সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির দায়িত্ব ও কার্যাবলী,বাল্যবিবাহ থেকে শিশুর সুরক্ষা, যৌন নির্যাতন, যৌন হয়রানী ও যৌন শোষণ এবং পাচার সম্পর্কে তথা সংগ্রহ করা এবং নিকটস্থ থানায় তথ্য প্রদান,সভার কার্যবিবরণী প্রস্তুত এবং কার্যবিবরণীর একটি কপি উপজেলা শিশুকল্যাণ বোর্ড-এর সদস্য-সচিব-এর নিকট প্রেরণ,সভা আয়োজনের স্থান, সময় ও তারিখ নির্ধারন, এছাড়া ও সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির দায়িত্ব ও কার্যাবলী সমূহ হলো-সমাজভিত্তিক শিশুসুরক্ষা কমিটি অধিভুক্ত এলাকায় শিশুদের সার্বিক বিকাশ, উন্নয়ন ও সুরক্ষার নিমিত্ত নিম্নবর্ণিত দায়িত্ব ও কার্যাবলী সম্পাদন করিবে:প্রতিটি শিশুকে স্কুলগামী করিবার নিমিত্ত সামাজিক সচেতনতা বৃদ্ধি,সামাজিক কর্মকান্ড, বিনোদন ইত্যাদিতে শিশুর অংশগ্রহণে সহায়তা।ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুকে সুরক্ষার নিমিত্ত শিশুর পরিবারসহ সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধি শিশুদের উপর শারীরিক ও মানসিক শান্তির নেতিবাচক প্রভাব সম্পর্কে পরিবার, বিদ্যালয় তথা সমাজের সচেতনতা বৃদ্ধি,সুবিধাবঞ্চিত শিশুদের বিষয়ে সমাজকর্মীকে তথ্য প্রদান।বাল্যবিবাহ থেকে শিশুর সুরক্ষা এবং প্রয়োজনে নিকটস্থ থানায় তথ্য প্রদান,যৌন নির্যাতন, যৌন হয়রানী ও যৌন শোষন এবং পাচার সম্পর্কিত ঘটনায় বিষয়ে নিকটস্থ থানায় তথ্য প্রদান,সুবিধাবঞ্চিত শিশুর পরিবারকে সরকার কর্তৃক পরিচালিত ‘সামাজিক নিরাপত্তা’ কার্যক্রম এবং বিদ্যমান সেবাসমূহ প্রাপ্তিতে সহায়তা প্রদান যেমন,ক্ষুদ্র ঋণ বা আর্থিক সহায়তা, স্বাস্থ্যসেবা ও আইনগত সহায়তা।
উপযুক্ত শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া এবং পরিবারকে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে অংশগ্রহণে সহায়তা,পুনঃএকীকৃত শিশুর কেয়ারগিভারকে শিশু লালন-পালন বিষয়ে সহায়তা প্রদান,
পারিবারিক সম্মেলনের আওতায় অঙ্গীকারনামা বাস্তবায়ন করিতেছে এমন শিশুর বিষয়ে অবগত হইলে উহার তত্ত্বাবধান। সভার কার্যবিবরণী প্রস্তুত এবং কার্যবিবরণীর একটি কপি উপজেলা শিশুকল্যাণ বোর্ড-এর সদস্য-সচিব-এর নিকট প্রেরণ এবং উপজেলা শিশুকল্যাণ বোর্ড-এর সহিত যোগাযোগ, তথ্য প্রদান এবং কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান। প্রতি ৩ (তিন) মাসে কমপক্ষে একবার সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হইবে।
উক্ত সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল হক হিমু,মোঃ মিজানুর রহমান,টেকনিক্যাল অফিসার – এস,আর,এইচ আর GGE 2.0 প্রজেক্ট, খুশি খানম, এফ.এফ(এস আর এইচ আর),বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মো: আসাদুজ্জামান।
এ ছাড়া ও সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আ:মালেক ফরাজি,ইউপি সদস্য সামিউল কবির রুস্তম, মহিলা ইউপি সদস্য আয়সা আক্তার,
বিশিষ্ট ব্যাবসায়ী আলতাফ হোসেন মোল্লা,বিশিষ্ট সমাজ সেবক ও বি,এন,পি নেতা মো: আফজাল মোল্লা সহ বিদ্যালয়ের কিশোর কিশোরী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page