মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
বামনা উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসিমুল হকের বদলিতে ব্যথিত শিক্ষক কর্মচারীরা।
/ ৩২৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন

বামনা উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসিমুল হকের বদলিতে ব্যথিত শিক্ষক কর্মচারীরা।

মো:আসাদুজ্জামান(স্টাফ রিপোর্টার)

বরগুনার বামনা উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা বিভাগের মনিটরিং এর দ্বায়িত্বভার অতি সুনামের সাথে গ্রহণের ১০ বছর অতিবাহিত করে বদলির খবরে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা সমূহের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা বাকরুদ্ধ। তাদের অ-ব্যাক্ত আকুল বেদনা এবং একরাশ দোয়া নিয়ে উপজেলা থেকে বদলী হয়ে যাচ্ছেন আনুষ্ঠানিকভাবে।

সদালাপী নিরহংকারী এই একাডেমিক সুপারভাইজার দীর্ঘ সময়গুলোতে দ্বায়িত্ব পালনে সরকারের শিক্ষাবিভাগের নির্দেশনা পূঙ্খানুপুঙ্খ পালন করে গেছেন স্বতঃস্ফূর্ত ভাবে। অন্যায় আবদার কিংবা অর্থনৈতিক লোভের উর্ধ্বে থেকে তার পথচলা ছিল অবিচল।
গত ৯ জুলাই ২০২৫ ইং বামনা থেকে অবমুক্ত হয়ে ঢাকার রমনা থানা মাধ্যমিক শিক্ষা অফিসে ‘থানা একাডেমিক সুপারভাইজার’ হিসেবে সংযুক্ত পদে যোগদান করে আসলেও তার এ বদলীর বিষয়টি স্পষ্ট হয়ে সকলের সামনে আসে বর্তমানে।

বদলীর বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন
আমি উপজেলা একাডেমিক সুপারভাইজার হিসেবে দীর্ঘ প্রায় ১০ বছর বামনা উপজেলায় কর্মরত থেকে আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথ ভাবে পালন করার চেষ্টা করেছি। এ দায়িত্ব পালন করতে গিয়ে যদি ইচ্ছায়, অনিচ্ছায়, অগোচরে কারে সাথে কোন খারাপ আচরন করে থাকি, নূন্যতম মনে কোন কষ্ট দিয়ে থাকি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমি সময় স্বল্পতার কারনে সবার সাথে দেখা করতে পারি নি বলে দুঃখিত।তিনি আরও বলেন বামনা ছিল আমার কাছে আবেগ,মায়া, ভালোবাসা এবং অনুভূতির জায়গা। আপনারা আমার হৃদয়ে থাকবেন, বামনার স্মৃতি আমার কাছে অমলিন। আমার জন্য দোয়া করবেন যেন বাকি জীবন পরিপূর্ণ সুস্থ্যতার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথ ভাবে পালন করতে পারি।।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page