শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় বিজিবি কর্তৃক প্রায় ৫৮ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল ও মাদক উদ্ধার।
/ ৩০০ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ২:০৪ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় বিজিবি কর্তৃক প্রায় ৫৮ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল ও মাদক উদ্ধার।

মোঃ শরিফ খান আকাশ ।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫৮ লক্ষ ৭১ হাজার টাকা। গত ৩১ অক্টোবর থেকে ০২ নভেম্বর সুলতানপুর ব্যাটালিয়ন, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে এসব অবৈধ মালামাল জব্দ করে।

সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর বিজিবি তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। জব্দকৃত ভারতীয় অবৈধ মালামালের মধ্যে রয়েছে, হুইস্কি-১৯ বোতল, গাঁজা-২৫.৫ কেজি,ইয়াবা ট্যাবলেট – ৯৫০ পিস,শাড়ি – ১৯১ পিস, কসমেটিক্স সামগ্রী ৫৪৫৭ পিস,সোফার কাপড় – ২৬০ গজ এবং মোবাইল ডিসপ্লে – ৪৬০ পিস। এসব অবৈধ মাদক ও ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য ৫৮ লক্ষ ৭১ হাজার টাকা।

এব্যপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) পিএসসি, এসি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page