সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Headline
নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আবুনাঈম রিপন : চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ
/ ২২৯ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ৩:০৩ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মোঃ শরিফ খান আকাশ।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল ১৫ জনুয়ারি (বুধবার) বিকেলে এ পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।

উপজেলা পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড জুনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করেন সিদলাই আশরাফ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সাইফুল ইসলাম, ২য় অর্জন করেন একই স্কুলের গোলাম মহাইমিন মজুমদার, তৃতীয় স্থান অর্জন করেন ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের মেহেরাজ করিম। সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেন শশীদল আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের কলেজের শিক্ষার্থী সিয়াম হাসান, দ্বিতীয় স্থান অর্জন করেন একই কলেজের মোঃ মাহিয়াতুল ইসলাম, তৃতীয় স্থান অর্জন করেন চান্দেলা করিম বক্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোঃ বাইজিদ হোসেন।

বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রজেক্ট তৈরি করে জুনিয়র পর্যায়ে ১ম স্থান অর্জন করেন ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অর্জন করেন সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় এবং ৩য় স্থান অর্জন করেন দুলালপুর এস এম এন্ড কে উচ্চ বিদ্যালয়।

সিনিয়র পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন চান্দলা করিম বক্স স্কুল এন্ড কলেজ, ২য় স্থান অর্জন করেন শশীদল আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের কলেজ এবং ৩য় স্থান অর্জন করেন মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, অধ্যক্ষ আলতাফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page