
মণিরামপুরে ভুয়া প্রতিবন্ধী ভাতার কার্ড যাচাই-বাছাই
বিএম সাব্বির হাসান,মণিরামপুর(যশোর)প্রতিনিধিঃ-
যশোরের মণিরামপুরে আজ সকাল ১১ টায় ১৬নং নেহালপুর ইউনিয়ন পরিষদে ভুয়া প্রতিবন্ধী ভাতার কার্ড যাচাই বাছাই করা হয়েছে। এসময় মণিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন উপস্থিত থেকে এই যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
জানাযায় ১৬নং নেহালপুর ইউনিয়নে মোট প্রতিবন্ধীর সংখ্যা ১০১০টি। সেই মোতাবেক আজ ২৮ আগষ্ট বৃহস্পতিবার ১৬নং নেহালপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল প্রতিবন্ধী ভাতাভোগীদের ভাতার কার্ড যাচাই বাছায়ের জন্য ডাকা হলে ৫৬৯ জন ভাতাভোগী উপস্থিত হয় এবং তাদের যাচাই বাছাই শেষে জানা যায় প্রকৃত, মৃদু ও মাঝারী আকারে ৩৫৬ জন ভাতাভোগীকে সনাক্ত করা হয় এবং ২১৩ জন ভাতাভোগীকে আরো বাছাইয়ের তালিকায় রাখা হয়।
অনুপস্থিত ভাতাভোগীর বিষয় জানতে চাইলে মণিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান যারা অনুপস্থিত আছে তাদের যাচাই পূর্বক ভাতা প্রদান করা হবে। এসময় প্রতিবন্ধী ভাতার কার্ড যাচাই বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সমাজসেবা অফিসের সহকারী সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, অফিস সহায়ক জহির উদ্দিন, সুপারভাইজার ফারুক হোসেন, সমাজসেবা কর্মী রেহেনা পারভীন, ফতেমা খাতুন, আতিয়ার রহমান, রুমা খাতুন, সানজিদা পারভীন, খালেদুর রহমান ও মাহবুর রহমান।
বিএম সাব্বির হাসান,মণিরামপুর(যশোর)প্রতিনিধি,মণিরামপুর যশোর
মোবাঃ ০১৬১৮-২৬৪৬০৪

