শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩,আটক বাস চালক
/ ৫১৪ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩,আটক বাস চালক

বিএম সাব্বির হাসান,স্টাফ রিপোর্টার(যশোর):-
যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিন ভ্যান যাত্রী আহত হয়েছেন। রোববার (৬ জুলাই) দুপুরে মণিরামপুর সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। খবর পেয়ে তাৎক্ষণিক মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ ঘাতক বাসটিকে আটক করেছেন।
সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন হলো ভ্যান যাত্রী গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার আব্দুল্লাহপাড়া গ্রামের রাজন মিয়ার ছেলে রতন রায় (২৭) এবং আরেকজন মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের খালেক শেখের ছেলে নাজমুল শেখ (৪০)। আহতরা হলেন- উপজেলার গোপালপুর গ্রামের সোওয়াব আকতার ও পূর্ব ঝালঝাড়া গ্রামের ইব্রাহিম গাজী এবং গাইবান্ধা জেলার বাবুল আকতার। স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুর ১টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী যাত্রীবাহী বাস মণিরামপুর সরকারি কলেজ গেটের সামনে যাত্রীসহ একটি ভ্যানে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা যাত্রীদের মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হয়। ঘটনার পর সামনে থেকে অপর এক পথচারী বাসটিকে থামানোর চেষ্টা করলে তাকেও চাপা দেয়। এ সময় তিনিও ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন তিন ভ্যান যাত্রী। এবিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবলুর রহমান খাঁন নিহতর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঢাকা মেট্রো জ-১১-১৩১৪ নম্বরের ঘাতক বাসটি জব্দ এবং চালক আব্দুল গণিকে আটক করা হয়েছে। নিহতদের তাদের স্বজনদের জিম্মাদারে ছেড়ে দেওয়া হয়েছে। মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাফায়াত হোসেন বলেন, স্থানীয়দের খবর পেয়ে নিহত ও আহতদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পৌছিয়ে দেওয়া হয়েছে। মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন রশিদ জানান, আহত তিনজনের মধ্যে বাবুল আকতারকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বিএম সাব্বির হাসান,স্টাফ রিপোর্টার(যশোর)
মোবা: ০১৩৪২০৮১১৬২

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page