মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
মনিরামপুর সবজির দাম কমলেও আলু আর পেয়াজের দামে অস্বস্তি
/ ২২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৪:০৮ অপরাহ্ন

মনিরামপুর সবজির দাম কমলেও আলু আর পেয়াজের দামে অস্বস্তি

সাব্বির হাসান স্টাফ রিপোর্টারঃ

মনিরামপুর উপজেলাতে আলু আর পেয়াজের দামে অস্বস্তি সবজি রান্না করতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে আলু আর পেঁয়াজ বেশি প্রয়োজনীয় এই দুই পণ্যের দাম কমার কোনো লক্ষণই চোখে পড়ছে না। বরং দফায় দফায় আলু পেয়াজের দাম বেড়েই চলেছে।এরমধ্যে সবজি, ডিম, মুরগির দাম কিছুটা কমলেও আলু পেয়াজ কিনতে গেলে ক্রেতারা হিমশিম খাচ্ছে।
বাজারে এখন প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে, যা গত মাসে ৬০-৬৫ টাকা ছিল।ভারতের পেয়াজের ১১০-১২০ টাকার দেশি পেঁয়াজের দাম উঠেছে ১৩০-১৪০ টাকায়। তবে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ কেনা যাচ্ছে ১১০ টাকার মধ্যে।
বৃহস্পতিবার (২৮নভেম্বর) মনিরামপুর বিভিন্ন বাজারে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা আলু, পেঁয়াজের এই অস্বাভাবিক দামকে খুব অস্বস্তিদায়ক বলে মনে করছেন।
সবুর হোসেন নামে একজন সবজি ক্রেতা বলেন, আলুর দাম ৭৫-৮০ টাকা, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একই অবস্থা পেঁয়াজের ক্ষেত্রেও। কিন্তু দুটি পণ্য এতটাই প্রয়োজনীয় যে বাজারে এলে কিনতেই হয়। বিকল্প কিছু নেই। মাসে পরিবারের যদি পাঁচ কেজি আলু আর পাঁচ কেজি পেঁয়াজ লাগে- এ জন্যই ব্যয় করতে হবে এক হাজার টাকার বেশি।এটা কোন স্বাভাবিক ব্যাপার হতে পারে না।
এই দুই পণ্যের দামের বিষয়ে মনিরামপুর বাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন,আলু আর পেঁয়াজের মৌসুম এখন শেষের দিকে। প্রতি বছর এ সময়ে দাম বাড়ে। তবে এ বছর শুরু থেকে দাম চড়া। এরপর এখন বেড়ে আরও বাজার অস্থিতিশীল হয়েছে।
সবজির মধ্যে ঢেড়স,পটল ৪০-৫০ টাকায় নেমে এসেছে। এছাড়া বেগুন,বরবটি, করলা ও কাঁকরোল ৬০-৭০ টাকায় ও পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও এসব সবজির দাম ১০০ টাকার ওপরে ছিল।
অপরদিকে, ফুলকপি ৮০ টাকা থেকে কমে ৫০-৬০ টাকা এবং লাউ ৮০টাকা থেকে ৫০-৬০ টাকায় নেমেছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে।
সবজি বিক্রেতা রাসেল বলেন,শীতের সবজির সরবরাহ বাড়ছে। আগামীতে সবজির দাম আরও কমে আসবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page