শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
মাটিরাঙায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা
/ ১৯০ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৩:৩০ পূর্বাহ্ন

মাটিরাঙায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি:

সসাম্প্রদায়িক-সম্প্রীতির বার্তা নিয়ে দু:স্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা পৌছে দিল গুইমারা রিজিয়নের অধীন মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন।

রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন পরশুরামঘাট আর্মি ক্যাম্প এলাকায় এই মানবিক সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি জি।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মো. মাসুদ খান ও মেজর সামিউল হক সামি সহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায়, চারজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, দুইটি অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থ, ৩০ জন পাহাড়ি ও বাঙালিকে রেশন সামগ্রী, মানিকচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অভ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

একই সময়ে মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী (আরএমও) ও গুইমারা সিএমএইচের ক্যাপ্টেন সুমাইয়া রহমানের নেতৃত্বে প্রায় ২০০ জন পাহাড়ি ও ১০০ জন বাঙালিকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

সহানুভূতি ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এই সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি, জি বলেন, পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় মাটিরাঙ্গা জোনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page