বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Headline
সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা।
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবস পালিত
/ ২৬৮ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৮:৫১ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবস পালিত

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

মোঃ জসিম উদ্দিন

দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শপথ পাঠ, র‍্যালী, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) সকাল ১০ টার দিকে বর্ণাঢ্য র‍্যালী শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশ্রাফ উদ্দিন আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োহিত অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্লাহ খাঁন, মাটিরাঙ্গা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল ও তবলছড়ি আদর্শগ্রাম যুব সমিতির সভাপতি মনির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

যুব প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের বেশ সুযোগ রয়েছে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, বর্তমান দেশে প্রশিক্ষিত যুবদেরকে জামানতবিহীন যুবঋণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। যুবদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। যুব ঋণ যথাযথ ব্যাবহারের পরামর্শ দেন
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও যুব ঋণ তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলমসহ অতিথিরা।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন যুব ক্লাবের সদস্য, উদ্যেক্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page