শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গায় ‘বাঁশরী ওয়াদুদ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
/ ২১১ Time View
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৫ অপরাহ্ন

মাটিরাঙ্গায় ‘বাঁশরী ওয়াদুদ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জেলা প্রতিনিধি,খাগড়াছড়ি:মোঃ জসিমউদ্দিন/মুজিবুর রহমান ভূঁইয়া

বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে ‘বাঁশরী ওয়াদুদ’ ফুটবল টুর্নামেন্ট।মাটিরাঙ্গা‌ ফুটবল এসোসিয়েশন’এটর্নামেন্টের আয়োজন করে।
রোববার (৮ডিসেম্বর)বিকালে মাটিরাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্ণেল‌ মো. কামরুল হাসান।

এসময় মেজর শাহরিয়ার, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তফিকুল ইসলাম তৌফিক,পুলিশপরিদর্শক (তদন্ত) মো.শরীফ, মাটিরাঙা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল,মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার ও মাটিরাঙ্গা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক মো.গিয়াস উদ্দিন ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

যুবক ও কিশোরদের মাঠে ফেরানোর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান বলেন, ক্রীড়া চর্চার মাধ্যমে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মানে সম্ভব। মাদকমুক্ত সমাজ গঠনে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ভুমিকা রাখবে। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবী ও সন্ত্রাসী তৈরি হবেনা।

জেলা ও উপজেলার ১২ টি দল অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিয়াবাঁশি ফুটবল একতা’র মুখোমুখি হয় হাতিয়াপাড়া যুব উন্নয়ন ক্লাব। প্রতিদ্বন্ধিতাপুর্ণ খেলায় গোল শুন্য ড্র করে প্রতিদ্বন্ধী বিয়াবাঁশি ফুটবল একতা ও হাতিয়া পাড়া যুব উন্নয়ন ক্লাব। টুর্নামেন্টের প্রথম পর্ব লীগ পদ্ধতিতে ও সুপার এইট পর্ব নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page