সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে জামায়াত নেতার মৃত্যু
/ ২৪৫ Time View
Update : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৮ পূর্বাহ্ন

যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে জামায়াত নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার: স্বপন

পাবনা ঈশ্বরদী মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার ধাক্কায় এক জামায়াত নেতাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পাবনা ঈশ্বরদী মহাসড়কের সাতমাইল বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও দাপুনিয়া ইসলামগাতি ভাটাপারা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সফর হোসেন (৩০)। অপরজন ঈশ্বরদীর উপজেলার সাহাপুর গ্রামের মৃত জলিল প্রামাণিকের ছেলে শিমুল প্রামাণিক।

আহতরা হলেন দাপুনিয়া ইসলামগাতি গ্রামের মৃত এলাই হোসেনের ছেলে হামিদুল (২৫), সুবহান প্রামাণিকের ছেলে মোহাম্মদ রেজাউল (৩০), সাহাপুরের আব্দুর রবের ছেলে শরিফুল ইসলাম (২৮), আনার হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৩০), মিজানুরের ছেলে হারেছ (৩২), রবিউল ইসলাম (৩৫) ও আব্দুল (৩৩)।

স্থানীয়রা জানান, দুপুরে পাবনা বাস টার্মিনাল থেকে ঈশ্বরদী অভিমুখে ছেড়ে যাওয়া সাব্বির পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় জামায়াত নেতা সফর হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এবং পাবনা জেনারেল হাসপাতালে তাদের কে নেয়া হলে আহত ২য় ব্যক্তি শিমুল প্রামাণিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে আহতদের উদ্ধার করে পাবনার বিভিন্ন হাসপাতালে পাঠান। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মরদেহ দুটি পাবনা জেনারেল হাসপাতাল থেকে সদর থানায় নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে পাবনা বাস টার্মিনাল থেকে ঈশ্বরদী অভিমুখে ছেড়ে যাওয়া সাব্বির পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় জামায়াত নেতা সফর হোসেন ঘটনাস্থলেই নিহত হন। পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আহত শিমুল প্রামাণিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে আহতদের উদ্ধার করে পাবনার বিভিন্ন হাসপাতালে পাঠান। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মরদেহ দুটি পাবনা জেনারেল হাসপাতাল থেকে সদর থানায় নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page