বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Headline
সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা।
Headline
Wellcome to our website...
যারা সাহিত্য চর্চা করে তারা কখনো গনবিরোধী হতে পারে না
/ ২০৪ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ২:১১ অপরাহ্ন

যারা সাহিত্য চর্চা করে তারা কখনো
গনবিরোধী হতে পারে না
: কবি তালুকদার লাভলী

জুয়েল মিয়া
স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক পেন বাংলাদেশের যুগ্ম সম্পাদক কবি তালুকদার লাভলী বলেছেন, যারা সাহিত্য চর্চা করে তারা কখনো গনবিরোধী হতে পারে না। যে সাহিত্য চর্চা করে সে কখনো সন্ত্রাসী হতে পারে না। সাহিত্য মানুষকে সত্যের পথে চলতে শেখায়। অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখায়। মানবিক জীবন গড়তে সাহিত্য চর্চা দরকার।

শনিবার (২৫ জানুয়ারি) বিকালে শরীয়তপুর সরকারি কলেজে জেলা জাতীয় কবিতা মঞ্চ আয়োজিত সাহিত্য উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি জুলাই বিপ্লব এ শহীদ আবু সাঈদকে নিয়ে রংপুরের ভাষায় “মুই অমপুরের ছাওয়া” কবিতা আবৃত্তি করেন।

কবি তালুকদার লাভলী আরও বলেন, আহমদ ছফা বলেছেন, “সাহিত্য এমন একটি আয়না, যেখানে সমাজ নিজেকে দেখতে পায়।” আমিও তো এই সমাজেরই অংশ। সাহিত্যের আয়নায় আমি অসাম্য, অন্যায়, ভুলত্রুটি স্পষ্ট দেখতে পাই। কোটা বৈষম্যের বিরুদ্ধে ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। তাদের একমাত্র দাবিই ছিল—মেধার যেন সঠিক মূল্যায়ন হয়। এই ন্যায্য দাবিতে যখন তারা রাস্তায় নেমেছিল, তখন রংপুরের আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু নির্মমভাবে পুলিশ তার সেই বুক ঝাঁজরা করে দিল গুলির আঘাতে। এই ঘটনা আমাকে প্রচণ্ড নাড়া দিয়েছিল। সেই তীব্র অনুভূতির থেকেই আমি একটি কবিতা লিখেছিলাম।

অনুষ্ঠানে ২২ সাহিত্য সংগঠনের শতাধিক কবি, সাহিত্যিক ও লেখক অংশগ্রহণ করেন।

জেলা জাতীয় কবিতা মঞ্চের সভাপতি অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিক ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেজর জেনারেল (অব.) মো. এহতেশাম উল হক। উদ্বোধক ছিলেন, জাতীয় সাহিত্য ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি মির্জা হজরত সাইজী। সম্মানিত অতিথি ছিলেন-প্রখ্যাত চিকিৎসক ও গবেষক ডা. আলমগীর মতি, প্রবীণ সাংবাদিক মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কবি শাকিব লোহানী, কবি আশফাকুজ্জামান, ইসলামী ফাউন্ডেশনের সিবিএ নেতা সোহরাব হোসেন, কবি ও গল্পকার পারভীন শাহনাজ। প্রবন্ধ পাঠ করেন, কবি শ্যামসুন্দর দেবনাথ। প্রধান আলোচক ছিলেন, জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page