রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
রংপুরে অবরোধ
/ ২৩৪ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১:৫৮ অপরাহ্ন

রংপুরে অবরোধ

মো: মফিদুল ইসলাম সরকার (রংপুর)

রংপুরসহ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের ঘোষণা না দেয়া হলে আগামীকাল উত্তরবঙ্গের ১৬ জেলার মহাসড়কগুলোর প্রবেশ মুখ বন্ধ করে অবরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
বুধবার রংপুর মহানগরীর মডার্ন মোড়ের মহাসড়ক অবরোধ থেকে এ ঘোষণা দেন তারা। এর আগে নগরীর লালবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দুপুর পৌনে ১২টা থেকে ছয় লেনের ওই মহাসড়ক অবরোধ করে তারা। এ কারণে রংপুর লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়ের সাথে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অবরোধ চলাকালে মিছিল এবং স্লোগান দিতে থাকে তারা। অনেকেই রাস্তায় শুয়ে পড়েন। তাদের সাথে যোগদান স্থানীয় জনতা।

এ সময়ে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির জেলা সমন্বয়কারী আলমগীর নয়ন, এম আই সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলী হাসান সাইফ, ইমরান আহমেদ, নাহিদ হাসান খন্দকার, ইমতিয়াজ ইমতি, সাজ্জাদ হোসেন, ইয়াসির আরাফাত, ডা. আর এস নাসিফ প্রমুখ। আন্দোলনকারীদের দাবি করেন, শহীদ আবু সাঈদ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন। সেই আবু সাঈদের শহরসহ উত্তরাঞ্চলে ২৪ জুলাই পরবর্তী বিপ্লবোত্তর অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা নেই। যা আবু সাঈদের রক্তের সাথে চরমভাবে বেইমানি। এটা তারা কোনোভাবেই মেনে নিবেন না। অবিলম্বে ন্যূনতম পাঁচজন উপদেষ্টা সংযুক্ত করার দাবিও তোলেন তারা।

অবরোধ সমাবেশে জাতীয় নাগরিক কমিটির জেলা সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আলমগীর নয়ন ঘোষনা করেন, ‘বুধবার মধ্যে দাবি আদায়ের ঘোষণা দেয়া না হলে বৃহস্পতিবার উত্তরবঙ্গের ১৬ জেলার মহাসড়কগুলোর প্রবেশ মুখে অবরোধ দিয়েছেন আন্দোলনকারীরা।’

একইসাথে উপদেষ্টা পরিষদ থেকে মোস্তফা সারোয়ার ফারুকী এবং শেখ বশির উদ্দিনকে অপসারণের দাবি জানান তিনি। পরে দুপুর পৌনে ২টায় অবরোধ তুলে নিলে আইন-শৃঙ্খলা বাহিনী যানবাহন চলাচল স্বাভাবিক করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page