শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
রাঙামাটি রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২,আহত ৬
/ ২৭০ Time View
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন

রাঙামাটি রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২,আহত ৬

নিজস্ব সংবাদদাতা,রাজস্থলী

রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ী ( জীপগাড়ী) খাদে পড়ে ২জন নিহত হয়েছে। এ সময় আরও ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত মঙ্গলবার (১৩ আগষ্ট) সন্ধ্যা ৬ ঘটিকার সময় থুম পাড়া জুরাছড়ি উপজেলার পান কাটা ছড়া যাওয়ার পথে একটি চাঁদের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত চিনিমং মারমা (২০) রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বালুমুড়া গ্রামের বাসিন্দা পুচিংমং মারমার ছেলে। মনু চাকমা নামক আরেক ব্যক্তি নিহত হয় । এই ঘটনায় গুরুতর আহতদের মধ্যে কালাকেতু (৫০) বর্ম চাকমা(২০) বস্তা চাকমা (৪৫) দলাইয়ে চাকমা (৪০) কেচিনো মারমা (৩৮) সুরেশ চাকমা (২৫) তারা সকলে জুরাছড়ি এলাকার একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িটি বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার হতে বাজার করে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল। পানকাটা ছড়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ে যায়। গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা চালকের মৃত্যু হয়।অন্য সাতজন কে স্থানীয়রা উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে আনার পথে আরেক জনের মৃত্যু হয়। আহতের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়াতে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বলে মেডিকেল অফিসার সৌমেন্দ্র নাথ জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সৌমেন্দ্র নাথ জানান, মঙ্গলবার রাত ৭ টায় হাসপাতালে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে আটজন রোগী আনা হলে ২জনকে মৃত পাওয়া যায়। অপর ৬জনের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।দুইজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page