শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
Headline
Wellcome to our website...
রাজস্থলীতে আরোও ২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রেস ব্রিফিংয়ে জানালেন ইউএনও,সজীব কান্তি রুদ্র।
/ ৪১৪ Time View
Update : সোমবার, ১০ জুন, ২০২৪, ৭:৫০ পূর্বাহ্ন

রাজস্থলীতে আরোও ২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রেস ব্রিফিংয়ে জানালেন ইউএনও,সজীব কান্তি রুদ্র।

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ
আজ ১০ জুন,সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে রাঙামাটির রাজস্থলী উপজেলা আরোও ২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর নতুন ঘর। তৎমধ্যে ঘিলাছড়ি ইউনিয়নে ০৮ টি এবং গাইন্দ্যা ইউনিয়নে ১১ টি ও বাঙ্গালহালিয়া ইউনিয়নে ০৬ টি নতুন ঘর পাবেন উপকারভোগীরা,ইতিমধ্যে গৃহ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো,ফজলুল করিম।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র আজ নিজ কার্যলয়ে এক প্রেস ব্রিফিংয়ে গনমাধ্যম কর্মীদের জানান, আগামী মঙ্গল বার ১১ জুন মাননীয় প্রধানমন্ত্রী গণভবন হতে ভার্চুয়ালি উপস্থিত থেকে রাজস্থলী সহ দেশের বিভিন্ন উপজেলায় উপকারভোগীদের হাতে নতুন ঘর  হস্তান্তর করবেন। রাজস্থলী উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষে আমরা উপকারভোগীদের হাতে ঘরের চাবি এবং দলিল বুঝিয়ে দিব।
২ নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা এবং ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা জানান, পঞ্চম  পর্যায়ে দ্বিতীয় ধাপে আমাদের ইউনিয়নে ইতিমধ্যে গৃহ নির্মাণ কাজ শেষ হয়েছে।
প্রসঙ্গত: ইতিমধ্যে রাজস্থলী উপজেলায় ২ শত ৫৪ টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর গুলো পেয়েছেন। এবার ২৫ টি ঘর পেতে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page