বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Headline
সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা।
Headline
Wellcome to our website...
শিবপুরে কনফেকশনারী ও মুদির মালামালের গোডাউনে আগুনে পুড়ে ছাই
/ ৪৭০ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৭:০৩ অপরাহ্ন

শিবপুরে কনফেকশনারী ও মুদির মালামালের গোডাউনে আগুনে পুড়ে ছাই

আবুনাঈম রিপন: স্টাফ রিপোর্টার:
নরসিংদীর শিবপুরে মারিয়া মম এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের কনফেকশনারী ও মুদির মালামালের গোডাউনে ভয়াবহ আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ রোড মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের বিপরীত পাশে মারিয়া মম এন্টারপ্রাইজের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলাম মোল্লা জানান, আমি ফ্র্যাশ কোম্পানির ডিলারসহ বিভিন্ন কোম্পানির কনফেকশনারী ও মুদির মালামাল বিক্রয় করি। মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে গোডাউন বন্ধ করি। প্রতিদিন যাওয়ার আগে লাইট, ফ্যান সুইচ বন্ধ করে রেখে গেছি। কিন্তু গতকাল কিভাবে কোথায় থেকে আগুনের সূত্রপাত হয় বুঝতে পারছি না। রাতে খবর পাই আগুন জ্বলছে, এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগের গোডাউনে মধ্যে থাকা একটি পিকাপ ভ্যানসহ সব ধরনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আমার প্রায় ৯০ লক্ষ টাকার মালামল পুড়ে গেছে।এতে আমি নিঃস্ব হয়ে গেছি।
শিবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসাইন জানান, মারিয়া মম এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page