সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
শেরপুরের ঝিনাইগাতীতে মা’কে পিটিয়ে পা ভেঙ্গে দেয়ায় ছেলে গ্রেপ্তার
/ ৪৯৭ Time View
Update : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে মা’কে পিটিয়ে পা ভেঙ্গে দেয়ায় ছেলে গ্রেপ্তার

বিপ্লব কুমার দাস। উপদেষ্টা ও নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ।

শেরপুরের ঝিনাইগাতীতে মা’কে পিটিয়ে পা ভেঙ্গে দেয়ার অপরাধে মো. হাবিবুর রহমান (২৫) নামে এক পাষন্ড ছেলেকে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। সোমবার(২০ মে) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পাষন্ড ছেলে হাবিবুর রহমান উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলীগাঁও গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে।থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে,গত ১৯ মে রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে পাষন্ড ছেলে হাবিবুর রহমানের কাছে তার বৃদ্ধা মাতা আল্পনা বেগম(৪৫) সংসার খরচ বাবদ কিছু টাকা চায়। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে মা- ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে টাকা না দিয়ে উল্টো মায়ের গাঁয়ে হাত তুলে মারধর করা সহ দা দিয়ে এলোপাথাড়ি ভাবে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে ফোঁলা-জখম করা সহ দুটি পা ভেঙ্গে দেয়। পরবর্তীতে সোমবার রাতে হাবিবুরের বৃদ্ধ বাবা রিয়াজ উদ্দিন (৫৫) থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলকে মোখিক ভাবে বিষয়টি জানান। ছেলে কর্তৃক মাকে নির্যাতনের বিষয়টি জানার মাত্রই ওসি বছির আহমেদ বাদল মালিঝিকান্দা ইউনিয়নের বিট কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে বৃদ্ধার স্বামী রিয়াজ উদ্দিন বাদী হয়ে পাষন্ড ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর রাতেই তাকে গ্রেপ্তার করেন।ওসি বছির আহমেদ বাদল এর প্রশংসনীয় এমন উদ্যোগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এলাকাবাসী।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বছির আহমেদ বাদল এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, সন্তান কর্তৃক মা নির্যাতনের শিকার। ঘটনাটি জানা মাত্রই আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাতেই তাকে গ্রেপ্তার করেছি।একজন মাকে মারধর করবে এটা মেনে নেয়া যায়না।মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত পাষন্ড ছেলে হাবিবুর রহমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page