শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
Headline
Wellcome to our website...
সংবাদকর্মী মামুন রেজা না ফেরার দেশে পাড়ি দিয়েছেন
/ ৪৭৮ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন

সংবাদকর্মী মামুন রেজা না ফেরার দেশে পাড়ি দিয়েছেন

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান বিশিষ্ট সাংবাদিক মামুন রেজা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ জুন) রাত পৌনে ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে নিজ বাসায় অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মামুন রেজা। এরপর দ্রুত তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মরহুমের প্রথম জানাজা শুক্রবার রাত ১২টায় জাতিসংঘ শিশুপার্কসংলগ্ন আল হেরা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। শনিবার সকালে তাঁর মরদেহ নেওয়া হবে খুলনার দিঘলিয়া উপজেলার গ্রামের বাড়ি ব্রম্মগাতিতে। সেখানেই শনিবার দুপুর ১২টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে খুলনার গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা গেজেটের সম্পাদক মো. মাহমুদ আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম, বার্তা সম্পাদক আবুল হাসান হিমালয়, প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন, স্টাফ রিপোর্টার নিপা মোনালিসা, জাহিদুল সাগর, আয়শা আক্তার জ্যোতি, একরামুল হোসেন লিপু, ফটো সাংবাদিক মোহাম্মদ এম এ সাদী, ভিডিও এডিটর মেহেদী হাসান বাপ্পিসহ খুলনা গেজেট পরিবারের সব কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মামুন রেজা তাঁর পেশাগত জীবনে সততা ও নির্ভীকতার পরিচয় রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যু সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page