মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
সড়ক নয় যেন মরণ ফাঁদ,চরম দুর্ভোগে এলাকাবাসি
/ ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

সড়ক নয় যেন মরণ ফাঁদ,চরম দুর্ভোগে এলাকাবাসি

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ

বাঙ্গালহালিয়া বাজার হতে ডংনালা মুখ সড়কের বেহাল দশা, রাস্তায় সৃষ্ট একাধিক গর্ত আর কার্পেটিং উঠে খানাখন্দে ভরপুর সড়কের বেহাল দশায় সড়কটি দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সেই সাথে সংস্কারের অভাবে সড়কটির নাজুক ড্রেনেজ ব্যবস্থা সামন্য বৃষ্টিতে ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি করছে। এতে সড়কটি দিয়ে চলাচলকারী সিএনজি,মাইক্রো অটো টম টম, ভ্যানগাড়ী মটর সাইকেল, এলাকা বাসী, স্কুল কলেজের ছাত্রছাত্রী ওবিভিন্ন কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে সড়কটি গত এক বছর ধরে অযত্নন আর অবহেলায় পড়ে আছে।সড়ক নয় যেন মরণ ফাঁদ, দেখার কেউ নেই। সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কটির অনেক অংশেই কার্পেটিং উঠে খোয়া বের হয়ে গিয়েছে। রাস্তায় সৃষ্ট গর্ত আর খানাখন্দের কারণে সড়কটি দিয়ে যানবাহনের পাশাপাশি পায়ে হেটে চলাচল করাও বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে ভরাট হয়ে গভীরতা কমে সড়কটির ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে দেখা মিলছে জলবদ্ধতার। রাস্তায় সৃষ্ট একাধিক গর্তে জমে থাকা পানিতে পায়ে হেটে চলাচলকারীদের পরিধেয় কাপড় চোপড় নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। বর্ষা শুরু হলে সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়। এ সড়ক দিয়ে শত শত মানুষ চলাচল করে থাকেন। এখান থেকে শত শত কৃষক বিভিন্ন ফসলাদি নিয়ে বাঙ্গালহালিয়া বাজার সহ বিভিন্ন স্থানে নিয়ে যায় এমতঅস্থায় খানাখন্দ আর গর্তে ভরা এমন রাস্তায় চলাচলে কষ্টের সীমা থাকে না। স্থানীয় এক বাসিন্দা জানান,সামান্য বৃষ্টিতে হাটু পরিমাণ জলবদ্ধতা এই সড়কে এখন নিত্য দিনের চিত্র হয়ে দাড়িয়েছে। এসময় তারা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান। সড়কের বেহাল দশা জানতে চাইলে উপজেলা প্রকৌশলী বিভাগের সার্ভেয়ার দেলোয়ার হোসেন জানান,উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপন হয়েছে,সংস্কারের জন্য ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি।বৃষ্টির কারণে সড়কটির সংস্কার কাজ শুরু করা যাচ্ছে না। বৃষ্টি কমলে শ্রীঘ্রই সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে।এ ব্যাপারে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা জানান, দীর্ঘদিন ধরে সড়ক টি নাজুক অবস্থা আমি কয়েক বার নির্বাহী কর্মকর্তা কে অবগত করেছি তিনি প্রকৌশল বিভাগ কে বিষয়টি নজরে আনার জন্য জানান বলে জানাগেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page