মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
সরকারি বৃত্তি পরীক্ষা – কিন্ডারগার্টেনকে অন্তর্ভুক্ত করার দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন।
/ ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৪:২০ অপরাহ্ন

সরকারি বৃত্তি পরীক্ষা – কিন্ডারগার্টেনকে অন্তর্ভুক্ত করার দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন।

পঞ্চগড় প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান

জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই, প্রাথমিক বৃত্তি পরিক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই এই স্লোগানে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
আজ মঙ্গলবার(১২আগষ্ট) দুপুরে পঞ্চগড় লিটল ফ্লায়ার স্কুল এন্ড কলেজ হল রুমে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পঞ্চগড় জেলা কিন্ডারগার্টেন এন্ড স্কুল সোসাইটি ও শিক্ষক কল্যাণ সংস্থা পঞ্চগড় এর আয়োজনে সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাট করেন পঞ্চগড় জেলা কিন্ডাগার্টেন সোসাইটির সভাপতি অধ্যক্ষ সামসুজ্জামান বিপ্লব। তিনি বলেন এই মুহুর্তে আমাদের থাকার কথা ক্লাশরুমে তার বদলে আমরা আছি সংবাদ সম্মেলনে। কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমুলক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের একটি শিক্ষার্থী যখন দেখবে তার বন্ধুরা বৃত্তি পরিক্ষায় অংশ নিচ্ছে, কিন্তু সে পরিক্ষায় অংশ নিতে পারছে না তখনি সে মনোবল হারিয়ে ফেলবে। তাই জারিকৃত পরিপত্রটি বাতিল করে প্রাথমিক শিক্ষায় অংশিজন হিসেবে কিন্ডারগার্টেন ও বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকারের দাবী জানান। এ দাবী মানা না হলে পরবর্তিতে আরো আন্দোলনের হুশিয়ারি দেন।
এ সময় জেলা কিন্ডারগার্ডেন সোসাইটির সভাপতি সোয়েব আলী সবুজ, বিকেএ পঞ্চগড় জেলা শাখার সাধারন সম্পাদক জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তোজাম্মেল হক সহ শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page