বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
সাতক্ষীরা কদমতলায় জামায়াত ইসলামের শান্তি সমাবেশ
/ ১২৬ Time View
Update : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৮:৫৩ পূর্বাহ্ন

সাতক্ষীরা কদমতলায় জামায়াত ইসলামের শান্তি সমাবেশ

জিএমআবু জাফর সাতক্ষীরা জেলা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শাখার আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকাল পাঁচটার সময় কদমতলা বাজারে। মাওলানা মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় জামায়াতে ইসলামের সাংগঠনিক সম্পাদক ও জেলা জামায়াতের আমির মুহাদ্দেস আব্দুল খালেক সাহেব।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন, বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: শহীদ হাসান প্রমূখ। শান্তি সমাবেশে অতিথিগন বলেন আল্লাহর রাসূল মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয় হওয়ার পরে কোথাও কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি দেশের জনগণ আজ মুক্ত হয়েছে জুলুম, খুন,হামলা,মামলা থেকে। শুধু তাই নয় স্বৈরাচার শেখ হাসিনাকে পতন ঘটিয়ে ছাত্র ও দেশবাসী যে আশার আলো জ্বালিয়েছে তা যেন কোনক্রমে লণ্ডিত না হয়।

এজন্য সকলে কাঁধে কাঁধ রেখে সকল ধর্মের প্রতিষ্ঠান ও বাড়িঘর নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে আইন-শৃঙ্খলা বজায় রাখার উদাত্ত আহ্বান জানান বক্তারা। বক্তারা আরো বলেন কোন মুসলমান কোন মুসলমানের শত্রু হতে পারেনা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই আমরা মানুষ এবং ভাই ভাই এ জন্য আমাদের কাম্য কারো কোন যেন ক্ষতি না করি।

সেদিকে প্রত্যেকের খেয়াল রেখে আইন শৃংখলা বজায় রাখার জন্য অনুরোধ করেন। পাশাপাশি রাত জেগে বিভিন্ন এলাকা পাহারা দেয়ারও নির্দেশনা দেন, যদি কেউ বিশৃঙ্খলা করে তাহলে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর কাছে ধরে দেওয়া হবে। উক্ত শান্তি সমাবেশে বিভিন্ন এলাকা থেকে জামাত ইসলামী সহ সকল পেশা শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে

জিএম আবু জাফর:
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
মোবাইল : ০১৭২৭৪১০৯৬৫

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page