সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
সাবেক এমপি বাহার ও মেয়র সূচিকে সীমান্ত পারের অভিযোগে ব্রাহ্মণপাড়ার আলোচিত সুমন মেম্বার গ্রেপ্তার।
/ ৩২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৫:৫৭ অপরাহ্ন

সাবেক এমপি বাহার ও মেয়র সূচিকে সীমান্ত পারের অভিযোগে ব্রাহ্মণপাড়ার আলোচিত সুমন মেম্বার গ্রেপ্তার।

 

মোঃ শরিফ খান আকাশ ।। ব্রাহ্মণপাড়া উপজেলা (কুমিল্লা) সংবাদদাতা।।

 

কুমিল্লার বুড়িচং নবিয়াবাদ সীমান্ত দিয়ে অবৈধভাবে সাবেক এমপি ও মেয়র পাচারকারী ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।গতকাল (২ অক্টোবর) বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান বিষয়টি জানিয়েছেন। গ্রেপ্তার সুমন মিয়া ওরফে সুমন মেম্বারের বিরুদ্ধে কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচিকে সীমান্ত দিয়ে ভারতে পাচারের অভিযোগ রয়েছে। এই দুইজনকে ভারতে পাচারের পর সুমন মেম্বারের মোবাইল ফোনের ভিডিও কলের স্ক্রিনসট সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমে সে ছবি প্রকাশের পর দেশে ও ভারতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

কুমিল্লা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান জানান, কুমিল্লার একটি চৌকস টিম কুমিল্লা জেলার সকল থানায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল  বাজারে পাকা রাস্তার উপর হতে কোতায়ালী  মডেল থানার নিয়মিত মামলার আসামী ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের আলী আশরাফের ছেলে মোহাম্মদ সুমন মিয়া (৩৬) কে গ্রেপ্তার করা হয়।

এ ব্যপারে শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম রিয়াদকে অফিসে গিয়ে পাওয়া যায়নি এবং মোবাইল ফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

জানা গেছে, কুমিল্লা-৫ আসনের  সাবেক সংসদ সদস্য এম,এ জাহেরের ঘনিষ্ঠ এই সুমন মেম্বার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page