শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
Headline
Wellcome to our website...
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমূদ হুমায়ুন গ্রেফতার
/ ৩৩০ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০৯ পূর্বাহ্ন

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমূদ হুমায়ুন গ্রেফতার

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আবুনাঈমরিপন: নরসিংদীর মনোহরদীর সাবেক এমপি ও শিল্প মন্ত্রী, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২২ মিনিটে তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দিয়ে বাবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লিখেন, ‘আল্লাহ সর্বশক্তিমান, আমাদের নরসিংদীর গর্ব- আপনাদের ভালোবাসার মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন কিছুক্ষণ আগে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হয়েছেন। তিনি কোথাও পালিয়ে যাননি, কোনো সময় পালাবেনও না।
আমরা আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।’হুমায়ূনপুত্র সাদী আরো লিখেন, ‘আপনারা মনোহরদী বেলাবোর শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর আমার বাবার হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ফি আমানিল্লাহ্

এদিকে, নূরুল মজিদ মাহমূদ হুমায়ুনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)গোয়েন্দা (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি জানান,র‍্যাব তাকে গ্রেপ্তার করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page