সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Headline
মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার। মোল্লাহাটে পুলিশের তৎপরতায় উদ্ধার আইফোন-ওয়ানপ্লাস, ফিরে পেলেন মালিক জাজিরায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৭, ইয়াবা উদ্ধার
Headline
Wellcome to our website...
হোসেনপুরে পারিবারিক পুষ্টি বাগানের প্রণোদনা বিতরণ
/ ২০২ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন

হোসেনপুরে পারিবারিক পুষ্টি বাগানের প্রণোদনা বিতরণ

 

আশরাফ আহমেদ,হোসেনপুর (কিশোরগঞ্জ ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষকদের সবজি ও পুষ্টির চাহিদা মেটাতে পারিবারিক পুষ্টি বাগান করতে উৎসাহিত করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহায়তায় প্রণোদনা দিয়েছে হোসেনপুর উপজেলা কৃষি অফিস।

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে কৃষি অফিস থেকে উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার কৃষকের মধ্যে পারিবারিক পুষ্টি বাগানের প্রণোদনা বিতরণ করা হয়।
পারিবারিক পুষ্টি বাগানের প্রণোদনা উপজেলার ৬টি ইউনিয়নের ৮৭ জন কৃষকে দেয়া হয়। এদের মধ্যে ২০ কেজি জৈব সার,মরিচ, পালং, কলমি, শশা,বেগুন, পুইশাক, ঢেঁড়স ,লাউ, কুমড়া, মিষ্টি কুমড়া,সিম, বাঁধাকপি, ডাটা, লাল শাক, টমেটো, মুলা, সবজি রক্ষার জন্য নেট, ২ জাতের জাম্বুরা, কদবেঁল, পেঁয়ারা, লেবুর চারা এবং পানি দেয়ার ২টি ছোট বালতি, বিতরন করা হয়। ক্রমবর্ধমানভাবে পরিবারে শাকসবজি চাহিদা মেটাতে বসতবাড়ীর আঙ্গিনার ফেলে রাখা পতিত জমি কৃষির আওতায় আনতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম শাহজাহান কবির , উপ-সহকারী কৃষি কর্মকতা এনায়েতুল ইসলাম, মুদাসিল হায়দার আলমগীর, অর্পূব চন্দ্র দাস, মাহবুব হাসান, মোস্তাফিজুর রহমান, ফেরদৌস আলম, মায়মুনা আক্তার, জাহিদ হাসান রনি, দিলশান আক্তার, তরিকুল হাসান প্রমুখ।
হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একে এম শাহজাহান কবির বলেন, এ পুষ্টি বাগান একদিকে সবজি ও ফলের চাহিদা মেটাবে, পাশাপাশি অনাবাদি জমি চাষের আওতায় আসবে। ছোট একটি পরিবারের সারাবছরের সবজি ও ফলের চাহিদা মেটাতে এমন উদ্যোগ গ্রহণ করেছে কৃষি অফিস।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page