সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Headline
গোমতী ইউনিয়নে চুরির মহামারি: মসজিদ-মাদ্রাসাও রক্ষা পাচ্ছে না, বিচারহীনতায় বাড়ছে আতঙ্ক বাড়ছে হামের ভয়াবহতা, উদ্বেগে স্বাস্থ্যখাত। ঢাকায় জাগ্রত জাতীয় কাউন্সিল–২০২৬: সমাজসেবা ও সাহিত্যে সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কবি মফিদুল “তরুণ নেতৃত্বের অগ্রযাত্রায় ময়মনসিংহ মহানগর ছাত্রদলের পরিচিত এক সাহসী নাম — সানোয়ার হোসেন শ্রাবণ। 🚨 ভয়াবহ অগ্নিকাণ্ড 🚨 সুনামগঞ্জ জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে শাল্লায় বিশাল আনন্দ মিছিল নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস মার্শাল আর্ট (জুডো) প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটে মাটি ছাড়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক যুবক
Headline
Wellcome to our website...
বাড়ছে হামের ভয়াবহতা, উদ্বেগে স্বাস্থ্যখাত।
/ ২১ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬, ৪:১৪ পূর্বাহ্ন

বাড়ছে হামের ভয়াবহতা, উদ্বেগে স্বাস্থ্যখাত।

অনলাইন ডেক্স।

বিশ্বজুড়ে আবারও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে হাম (Measles)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, টিকা গ্রহণে অনীহা ও নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঘাটতির কারণে নতুন করে ঝুঁকিতে পড়েছে লাখো শিশু। শুধু ২০২৪ সালেই বিশ্বব্যাপী প্রায় ৯৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে হামে, যাদের বেশিরভাগই ছিল পাঁচ বছরের কম বয়সী শিশু।
বাংলাদেশেও পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। বিভিন্ন জেলায় নতুন আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে প্রতিদিন। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো এমআর (MR) টিকা না নেওয়া এবং স্বাস্থ্য সচেতনতার অভাবের কারণেই বাড়ছে সংক্রমণ।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এই রোগ। জ্বর, কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে ফুসকুড়ি এর প্রধান লক্ষণ। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া, মস্তিষ্কে সংক্রমণ এমনকি মৃত্যুও হতে পারে।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের পূর্ণ ডোজ টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বিশেষ করে ৯ মাস থেকে ১৫ মাস বয়সী শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page