মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক বাগমারায় গলায় ফাঁস দিয়ে আব্দুল হান্নান নামে এক যুবকের আত্মহত। নাটোরে পালিত হলো আন্তর্জাতিক নার্সেস দিবস’২০২৬ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে NCP সমর্থিত National Lawyers Alliance – NLA মনোনীত লাল-সবুজ প্যানেলে প্রার্থীগণ। সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ কমিটি গঠন: রাসেল সোহেল সভাপতি, সৌরভ সাধারণ সম্পাদক বিজয়নগরের ৪ লক্ষ ৩৫ হাজার মানুষের জীবনযাত্রা আজ ভয়াবহ সড়ক দুর্ভোগে বিপর্যস্ত। রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত “চলন্ত ট্রেনে আগুন” এশিয়া পোস্টের উদ্বোধনে কুমিল্লায় কেক কাটা ও আলোচনা সভা
Headline
Wellcome to our website...
রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত
/ ৪ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬, ১:১৩ অপরাহ্ন

রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত

বিজয় রায়, রাণীশংকৈল
(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ্রাম ইন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। পার্টনার কংগ্রেস উপলক্ষে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, বিএনপি নেতা মাহমুদুল নবী পান্না বিশ্বাস ও এম আর বকুল মজুমদার প্রমুখ। বক্তারা বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় এ সময় সরকারি কর্মকর্তা, কৃষক-কৃষাণী, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, ইমাম, পুরোহিত, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও,
মোবাইল -০১৭২৮৬৯১৩১৬
তাং-১১/০৫/২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page