শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
শক্তিশালী অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ থেকে বিদায় করলো বাংলাদেশ
/ ৩৫১ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন

শক্তিশালী অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ থেকে বিদায় করলো বাংলাদেশ

বাংলাদেশকে সেমিতে যেতে হলে আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে তাড়া করতে হতো। তা করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। এমনকি বাংলাদেশ জিতলেও অস্ট্রেলিয়ার বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সুযোগ ছিল। কিন্তু ম্যাচই জিততে পারেনি শান্তর দল।

সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালেতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ১৭.৫ ওভারে ১০৫ রানে অল আউট হয় বাংলাদেশ। এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আফগানরা।

এর আগে সেমিফাইনালে জায়গা পেতে অস্ট্রেলিয়া দল এখন বাংলাদেশের পাঁড় সমর্থক হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজেও বাংলাদেশের জয় কামনা করে পোস্ট দিয়েছে তারা।

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন লিটন দাস ও তানজিদ তামিম। প্রথম ওভার থেকে ১৩ রান আনেন লিটন। এরপর আর কোনো ওভারেই ম্যাচে ছিল না বাংলাদেশ। একপ্রান্ত আগলে লিটন টিকে থাকলেও বাকিরা আসা যাওয়ার মাঝেই ছিলেন।

একপ্রান্ত আগলে ৫৪ রানে অপরাজিত থাকেন লিটন। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। আফগানিস্তানের হয়ে নাভিন উল হক ও রশিদ খান দুটি করে উইকেট নেন।

এর আগে আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। আফগানদের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৫৯ রান।

প্রথম ১০ ওভারে কোনো উইকেট হারায়নি আফগানিস্তান। তবে ১১তম ওভারেই সাফল্যের দেখা পায় টাইগাররা। রিশাদ হোসেনের ঘূর্ণিতে পরাস্ত হয়ে আউট হন ১৮ রান করা ইব্রাহিম। আজমতউল্লাহ ওমরজাইকে ১০ রানে ফেরান মুস্তাফিজ।

একপ্রান্ত আগলে রেখে খেলা গুরবাজ ক্রমেই বিপদজনক হয়ে উঠছিলেন। নিজের শেষ ওভারে আক্রমণে এসে তাকে ফেরান রিশাদ। গুরবাজ ৪৩ রান করেন। একই ওভারে ৪ রান করা গুলবাদিন নাইবকে ফেরান এ লেগস্পিনার।

শেষদিকে রশিদের ১৯ রানের অপরাজিত ক্যামিওতে লড়াকু সংগ্রহ পায় আফগানরা। বাংলাদেশের হয়ে রিশাদ তিনটি এবং মুস্তাফিজুর ও তাসকিন একটি করে উইকেট শিকার করেন। আজকের হারে সুপার এইটে জয় ছাড়াই বিদায় নিল টাইগাররা। এমনকি অস্ট্রেলিয়ার সুযোগও শেষ করলো।

স্টাফ রিপোর্টার মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page