বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি
/ ৩৫ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:১০ অপরাহ্ন

পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি

মো: সাইফুল ইসলাম , বাগমারা প্রতিনিধি

মায়ের কোল থেকে দুই বছরের শিশু সন্তানকে নিয়ে উধাও হয়ে গেছেন এক পাষন্ড বাবা। এই ঘটনায় ওই পাষন্ড বাবার কবল থেকে নিজের শিশু সন্তানকে উদ্ধারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মা মোছা: জান্নাত। ঘটনাটি বুধবার দুপুরে বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজারে ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকাস্থ একটি বেকারী কারখানায় কর্মরত ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভাঙ্গুরা গ্রামের জনৈক সাদেক আলী ও তার প্রথমা স্ত্রী তাসলিমা বেগম ছিলেন নি:সন্তান দম্পত্তি। এ কারণে ওই নি:সন্তান দম্পত্তি সন্তানের আশায় ঢাকাস্থ একটি পোশাক কারখানায় কর্মরত বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল রাজবাড়ী এলাকার গোপাল সরকারের মেয়ে লিলি সরকারকে দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তাত দেন। ওই নি:সন্তান দম্পত্তির অনুরোধে লিলি সরকার হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে মোছা: জান্নাত রাখা হয়। এরপর সাদেক আলীর সঙ্গে তার প্রথম স্ত্রীর অনুমোতিতে প্রায় তিন বছর পূর্বে মোছা: জান্নাত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর তাদের সংসারে একটি পুত্র সন্তান জম্ম লাভ করে। তার নাম রাখা হয় মো: আব্দুর রহমান তাহাসিন। বয়স দুই বছর। কিন্তু সন্তার লাভের পর থেকেই ওই নি:সন্তান সম্পত্তি মোছা: জান্নাতের কোলের সন্তান কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তার ওপর অমানসিক অত্যাচার ও নির্যাতন শুরু করে। স্বামী ও সতীনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মোছা: জান্নাত তার দুই বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে সম্প্রতি বাগমারায় বাবার বাড়িতে চলে আসেন। এর কয়েক দিন পর সাদেক আলীও শ্বশুর বাড়িতে এসে নিজের ভূল স্বীকার করে স্ত্রী ও সন্তানের সঙ্গে শ্বশুরালায়ে বসবাস শুরু করেন। গত বুধবার দুপুরে মচমইল বাজারে নরসুন্দরের কাছে নিয়ে গিয়ে চুল কাটার কথা বলে সাদেক আলী মায়ের কোল থেকে শিশু সন্তান আব্দুর রহমান তাহাসিনকে নিয়ে উধাও হয়ে যান। এরপর থেকেই সন্তানকে ফিরে পাওয়ার আশায় হতভাগা মা মোছা: জান্নাত তার স্বামী সাদেক আলীর ব্যবহৃত ০১৯৫০-৪৪৬৪৫০ নম্বরে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ করা হয়নি। এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। দ্রুত ওই শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এসআই জহিরুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে।

মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী
০১৭২৭৮৬২১১১
০৭.০৮.২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page