সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline
নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আবুনাঈম রিপন : চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
Headline
Wellcome to our website...
বাগমারায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত দ্বন্দ্বের অবসান।
/ ১৪৩ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

বাগমারায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত দ্বন্দ্বের অবসান।

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় দীর্ঘ দিনের জমি সংক্রান্ত দ্বন্দ্বের অবসান হয়েছে বলে জানা গেছে। বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের আলহাজ্ব আফছার উদ্দিন ও আবুল হোসেনের মধ্যে বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছিল। গত ১লা মে শুক্রবার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ মোজাম্মেলর হোসেনের নেতৃত্বে বেলঘরিয়া গ্রামে গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি দীর্ঘদিনের জমাজমির জটিলতা নিরসন করা হয়। সরেজমিনে গিয়ে জানা যায়, উভয় পক্ষের মনোনীত ব্যক্তিরা বিচার বিশ্লেষণ করে তাদের জমি সংক্রান্ত বসত বাড়ির সীমানা নির্ধারণ করে তাদের উভয়ের মধ্যে কার দ্বন্দ্বের ফায়সালা করে দেয়। এই ব্যাপারে পক্ষদ্বয় মোঃ আফছার আলী ও আবুল হোসেনের কাছে জানতে চাওয়া হলে তার বলেন, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ মোজাম্মেলর নেতৃত্বে গ্রাম্য বৈঠকে উপস্থিত ব্যক্তিবর্গরা যে ফায়সালা করে দিয়েছে আমরা উভয় পক্ষ মেনে নিয়েছি। এব্যাপারে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ মোজাম্মেল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে এসে বেলঘরিয়া গ্রামের মোঃ আবুল হোসেন একই গ্রামের মোঃ আফছার আলীর বিরুদ্ধে জমি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিক্তিতে আমি গ্রামের প্রধান মোঃ আফজাল হোসেনকে দায়িত্ব দিলে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে অনেক দিনের জমি সংক্রান্ত দ্বন্দ্বের নিরসন করেন। উক্ত দ্বন্দ্ব নিরসনের ব্যাপারে বেলঘরিয়া গ্রামের প্রবীণ ব্যক্তি বর্তমানে ইউপি সদস্য মোঃ আকবর আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, দীর্ঘদিনের জমি সংক্রান্ত দ্বন্দ্ব নিরসনের ফলে আমাদের এলাকায় স্বস্তির বাতাস বইছে।

মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী
০১৭২৭৮৬২১১১
৩,০৪,২৬ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page