সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
রাজস্থলীতে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে প্রচার-প্রচারণায় মাঠে বিএনপি।
/ ৩১৩ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৫:০৩ অপরাহ্ন

রাজস্থলীতে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে প্রচার-প্রচারণায় মাঠে বিএনপি।

মিন্টু কান্তি নাথ রাজস্থলী(রাঙ্গামাটি)
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ২য় দিনেই সরগরম হয়ে উঠেছে রাজস্থলী উপজেলা।
শুক্রবার (২৩শে জানুয়ারি) বিকালে রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল এবং তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে মিছিলটি বাঙ্গালহালিয়া বাজারের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে,পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
মিছিলে উপজেলা-ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এসময় নেতাকর্মীরা ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শামিল হওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশে সভাপতির বক্তব্যে মাস্টার খলিলুর রহমান শেখ বলেন, আমরা জনগণের দ্বারে দ্বারে যাব এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবারে আমাদের ২৯৯ নং সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
এসময় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page