রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Headline
মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার। মোল্লাহাটে পুলিশের তৎপরতায় উদ্ধার আইফোন-ওয়ানপ্লাস, ফিরে পেলেন মালিক জাজিরায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৭, ইয়াবা উদ্ধার
Headline
Wellcome to our website...
সরকারি গাছ কাটার অভিযোগ জাজিরা গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা সুফিয়া আক্তারের বিরুদ্ধে
/ ৫৬৩ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সরকারি গাছ কাটার অভিযোগ জাজিরা গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা সুফিয়া আক্তারের বিরুদ্ধে

সাইদুর রহমান
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলার পুরাতন বাজার এলাকায় সরকারি গাছ কাটাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সুফিয়া আক্তারের বিরুদ্ধে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জাজিরা পুরাতন বাজার এলাকায় মুরগি পট্টিতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পুরাতন বাজার সংলগ্ন একটি সরকারি গাছ কেটে তা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় আবেদনকারী সুফিয়া আক্তার দাবি করেছেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা বন কর্মকর্তার অনুমোদন নেওয়া হয়েছে। তবে স্থানীয়দের প্রশ্ন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে কীভাবে একটি সরকারি গাছ কাটার উদ্যোগ নেওয়া হলো এবং সেই অনুমোদনের প্রকৃত অবস্থা কী।

অভিযুক্ত সুফিয়া আক্তার শরীয়তপুরের জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ উঠায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষা পেশার সঙ্গে যুক্ত থেকে আইন ও নৈতিকতার সীমা লঙ্ঘনের অভিযোগ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এছাড়া স্থানীয়দের অভিযোগ, সুফিয়া আক্তার দীর্ঘদিন ধরে সাবেক সংসদ সদস্য –এর ঘনিষ্ঠ পরিচয়ে আওয়ামী রাজনীতির প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্নভাবে জমি দখল, বাজারের দোকান দখল এবং সাধারণ মানুষের ওপর জুলুম-অত্যাচার চালিয়ে আসছেন। যদিও এসব অভিযোগের বিষয়ে তার আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল বলছেন, একজন শিক্ষক সমাজের নৈতিক মানদণ্ডের প্রতীক। সেখানে যদি ক্ষমতার প্রভাব দেখিয়ে সরকারি সম্পদ দখল কিংবা অবৈধভাবে গাছ কাটার মতো কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ ওঠে, তবে তা কেবল ব্যক্তি নয়, পুরো শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তিকেই প্রশ্নবিদ্ধ করে। বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page