শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের –
/ ৪৪ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:১৬ অপরাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি
*তারিখ: ১২ আগস্ট ২০২৬*

সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের –

নিজস্ব প্রতিবেদক –

দেশের জেলা-উপজেলা থেকে রাজধানী পর্যন্ত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিদিনই কোথাও না কোথাও সংবাদকর্মীরা হামলা, মিথ্যা মামলা, হুমকি ও প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছেন। এই ভয়াবহ পরিস্থিতিতে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে
” বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম”

সংগঠনের সভাপতি মোঃ কুতুব উদ্দিন এক বিবৃতিতে বলেন – “সাংবাদিকের কলম ভাঙলে জাতির বিবেক ভেঙে যায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদকর্মীদের ওপর আঘাত আসা মানে রাষ্ট্রেরই ব্যর্থতা।”

গত কয়েক মাসেও দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সাংবাদিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তথ্য সংগ্রহ করতে গিয়ে রাজনৈতিক নেতা, প্রভাবশালী ঠিকাদার ও ভূমিদস্যুদের হাতে মারধরের শিকার হচ্ছেন মফস্বল সাংবাদিকরা। অনলাইনে নিউজ প্রকাশের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সংবাদ প্রকাশের “অপরাধে” সাংবাদিকদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে।

*ফোরামের ১০ দফা দাবি:*
১/ সাংবাদিকদের জান-মাল ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২/ মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সকলকে সাংবাদিকদের পাশে দাঁড়ানোর আহবান।
৩/ নির্যাতনকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করলে সারাদেশে মানববন্ধন।
৪/ মিথ্যা মামলার ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে।
৫/ প্রশাসন বাধা দিলে আইনী ও সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।
৬/ সকল হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার।
৭/ সাংবাদিক সুরক্ষা আইন” প্রণয়ন।
৮/ জেলা-উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল গঠন।
৯/ প্রধান উপদেষ্টার আন্তরিক হস্তক্ষেপ কামনা।
১০/ সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা।

সভাপতি আরও বলেন-
লেখনীর জবাব লেখনী দিয়ে দিন, লাঠি দিয়ে নয়। আর একটি সাংবাদিকও যেন নির্যাতনের শিকার না হয়। সারা বাংলাদেশে নির্যাতন প্রতিরোধ মূলক যত সংগঠন আছে সকল সংগঠন এক হয়ে রাজপথে আন্দোলনের ডাক দিবে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম , তৃণমূল সাংবাদিক ফোরাম ,মফস্বল সাংবাদিক ফোরাম ,বাংলাদেশ সাংবাদিক নির্যাতন কমিটি আরও অন্যান্য সংগঠন সহ রাজপথে আন্দোলন সহ মানববন্ধন এ এক হয়ে গর্জে উঠার আহ্বান জানান সারা দেশের সাংবাদিক বান্ধব ভাই বোন বন্ধুদের মানববন্ধন রাজপথেই হবে এবং ফায়সালা এই হবে ।অচিরেই সাংবাদিক নির্যাতন বন্ধ করুন রাষ্ট্রের সকল ঊর্ধ্বতন সম্মানিত কলাকৌশলী প্রশাসন এবং সুন্দর ভাবে যারা রাষ্ট্র পরিচালনা করছেন এবং দায়িত্বে আছেন সকল শ্রদ্ধেয় কর্তৃপক্ষ সকলের প্রতি বিনীত অনুরোধ এবং বিশেষ আল্টিমেটাম বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম এর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page