রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা
/ ৫০ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা

আব্বাস উদ্দিন ইকবাল বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ জাহেদ(৩৫)নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার(৩১ আগস্ট)রাতে ২ টার দিকে উপজেলার ১৪ নম্বর পুরানগড় ইউনিয়নের ভাঙ্গারগোড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত জাহেদুল ইসলাম ওই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়,পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার মোটরসাইকেলের গতি রোধ করা হয়। এ সময় দুর্বৃত্তরা তার মাথায় ও শরীরে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন চিৎকার শুনে এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে তাকে কেরানিহাট আশশেফা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের একটি অংশের অভিযোগ,নিহত জাহেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। তবে ভয়ে বা প্রতিশোধের আশঙ্কায় এলাকার কেউ অতীতে মুখ খুলতে সাহস পায়নি। এদিকে স্বামীর মৃত্যুর পর আহাজারি করে জাহেদের স্ত্রী বলেন,”আমার স্বামী কোনো অন্যায় করেননি। যারা আমার কোলের শিশুকে এতিম এবং আমাকে বিধবা করেছে,আমি তাদের ফাঁসি চাই ।প্রশাসনের কাছে আমার একটাই দাবি, আমার স্বামীর খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর বিচার করা হোক।ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাহাঙ্গীর আলম বলেন,”খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।অপরাধীদের গ্রেফতারে আমাদের সাঁড়াশি অভিযান চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page