সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Headline
নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আবুনাঈম রিপন : চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
Headline
Wellcome to our website...
সেনবাগে স্কুলের সামনে যানজট রোধে ওসির কঠোর নির্দেশ
/ ১৮৫ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:৪২ অপরাহ্ন

সেনবাগে স্কুলের সামনে যানজট রোধে ওসির কঠোর নির্দেশ

মোঃ সামছু উদ্দিন লিটন, বিশেষ প্রতিনিধি

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সেনবাগ পৌর শহরের কোনো স্কুলের সামনে রিকশা, অটোরিকশা কিংবা সিএনজি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করা যাবে না বলে কঠোর নির্দেশ দিয়েছেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)।
এরই ধারাবাহিকতায় সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা রিকশা ও সিএনজি সরিয়ে দেন তিনি। জানা যায়, বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যানবাহন দাঁড়িয়ে থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ ও বের হতে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছিল।
বিষয়টি নোয়াখালী-২ আসনের সম্মানিত সংসদ সদস্যের নজরে এলে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশাসনের সহযোগিতা কামনা করলে সেনবাগ থানার ওসি তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন।
পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে বিদ্যালয়ের সামনে থাকা সকল রিকশা, অটোরিকশা ও সিএনজি সরিয়ে দেওয়ার নির্দেশ দেন এবং ভবিষ্যতে কোনো স্কুলের সামনে যানজট সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page