বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার স্কলারশীপ নিয়ে ৩ বছরের জন্য চীন যাচ্ছে স্বর্ণজয়ী স্কেটার পৃথিবী নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ পবিত্র ওমরা শেষে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ ঢাকা- সিলেট মহাসড়কের হাইওয়ে থানা কমিটির সাধারণ সম্পাদক হলেন অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড।
Headline
Wellcome to our website...
ভূমি দখলকারীদের বিরুদ্ধে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
/ ৯৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

ভূমি দখলকারীদের বিরুদ্ধে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

,পঞ্চগড় জেলা প্রতিনিধ মো আরিফুল ইসলাম ইরান
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ভূমি দখলকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ একজন ব্যক্তি ভূমি দখল করে লাভবান হলেও এর ক্ষতি ভোগ করতে হয় পুরো জনগণকে।

মঙ্গলবার সকালে পঞ্চগড় কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা যেকোনো অবৈধ দখল পুনরুদ্ধার করতে চাই। কারণ দখলকৃত জমি জনগণের সম্পদ। দলিল যার, জমি তার। বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, ভূমি সেবার সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয়েছে, যাতে তারা ছোটবেলা থেকেই ভূমি ব্যবস্থাপনা ও নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হতে পারে। আগামী দিনে তারাই নেতৃত্ব দেবে,” যোগ করেন তিনি।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মেলায় অংশ নেওয়া ৯টি স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের দ্রুত ও সহজ উপায়ে ভূমি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন মোসা. শুকরিয়া পারভিন, সিফাত ই রাব্বান, ডা. মিজানুর রহমান, মির্জা নাজমুল ইসলাম কাজল এবং অধ্যাপক ইকবাল হোসেনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের আয়োজিত ভূমি সেবা র‌্যালিতে অংশ নেন। পরে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সরাসরি প্রদান করা হচ্ছে। পাশাপাশি নিকটস্থ ভূমি অফিসগুলোতেও ডিজিটাল পদ্ধতিতে সেবা নিশ্চিত করা হচ্ছে। মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page