বুধবার, ২০ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী ওসি হিসেবে পুরস্কৃত ব্রাক্ষনপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত “খুব দ্রুতই ফিরব”—দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনার জরুরি বার্তা, দেশজুড়ে তোলপাড়! বিলুপ্ত হলো সুপ্রিম কোর্ট সচিবালয়, সব কর্মকর্তা আইন মন্ত্রণালয়ে সংযুক্ত। পায়ের ছাপ’ : ২ হাতহীন আয়েশার মাস্টার্স পাসের অবিশ্বাস্য গল্প। বগা সেতু সম্ভাব্যতা যাচাই, দুইদলের রোষানলে ফিরে গেলেন মন্ত্রী! কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ভালো কাজের স্বীকৃতিতে অফিসার-ফোর্সদের পুরস্কৃত সরাইলে ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কুমিল্লা বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা: প্রধান আসামী গ্রেফতার
Headline
Wellcome to our website...
সেনবাগে ভূমি সেবা মেলার উদ্বোধন
/ ৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সেনবাগে ভূমি সেবা মেলার উদ্বোধন

মোঃ সামছু উদ্দিন লিটন,বিশেষ প্রতিনিধি

নোয়াখালী জেলার সেনবাগে র‌্যালি, আলোচনা সভা ও ফিতা কাটার মধ্য দিয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।(১৯ মে) মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে। সেনবাগ ভুমি অফিস এ মেলার আয়োজন করে।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা ভূমি অফিসের সামনে থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক ফাররুক বাবুল ও সদস্য সচিব শহীদ উল্লাহ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। ভূমি সেবা মেলার মাধ্যমে জনগণ সহজে ও দ্রুত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page