বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ভালুকা মডেল থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম বাগেরহাটে সংরক্ষিত নারী আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে মনোনয়নের দাবি তৃণমূলের ৫নং বরুমচড়া ইউনিয়নের অন্তর্গত ৭নং ওয়ার্ড অকদার বাড়ি ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ইং এর উদ্বোধনী ও খেলায় অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ ৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনাসহ আইনি পদক্ষেপে যাচ্ছে জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব আসনে ভোটের ফলাফল স্থগিত ও পুনর্গণনাসহ আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন আশা করেছে। ইতোমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও সেই নির্বাচনে অনেক ক্ষেত্রেই কারচুপি-জালিয়াতি হয়েছে এবং ভোট প্রদানের ক্ষেত্রে বাধা দেয়া হয়েছে। এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে, যা আমরা আগেও বলেছি। জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, এখন পর্যন্ত আমরা প্রায় ৩০টি আসনে এ ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি। যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে। যেসব কাগজ (রেজাল্ট শিট) দেয়া হয়েছে, সেখানে ওভাররাইটিং (কাটাকাটি) হয়েছে, ঘষামাজা হয়েছে। আমরা নির্বাচনের দিনও এসব বিষয়গুলো তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলাম। কিছু আসনে ফল দ্রুত দেয়া হলেও ইচ্ছে করেই কিছু আসনে ফলাফল দেয়া হয়নি। যেমন ঢাকার কয়েকটি আসনে আমরা ভোর ৫টায় গিয়ে নির্বাচনের রেজাল্ট পেয়েছি। তিনি বলেন, যেসব আসনগুলোয় আমরা এ ধরনের নির্বাচনি অব্যবস্থাপনা দেখেছি এবং নির্বাচন সংশ্লিষ্ট যে আচরণবিধি সেটি মানা হয়নি, এসব আসনের বিষয়ে আমরা স্থানীয়ভাবে রিটার্নিং অফিসার অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তাদের জানিয়েছি। ভোট পুনর্গণনার জন্য সংশ্লিষ্টদের আমরা আহ্বান জানিয়েছি। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকেও জানাব এবং এই ব্যাপারে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেয়ার সুযোগ আছে এবং আমরা সেসব পদক্ষেপ নেবো। নির্বাচন পরবর্তী সময়ে কর্মী-সমর্থকদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমাদের ওপর, আমাদের সমর্থক, এজেন্ট এবং ক্ষেত্রবিশেষে মহিলাদের ওপর হামলা করা হচ্ছে। ইতোমধ্যে এমন শতাধিক ঘটনা ঘটেছে। আমরা সবগুলোর তথ্য নিয়মিত সংগ্রহ করছি। গণমাধ্যমেও এসব তথ্য উঠে আসছে। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় মৃত্যুবরণের ঘটনাও ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন, পরে মৃত্যুবরণ করেছেন এমনকিছু ঘটনাও ঘটেছে। এ সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নির্বাচন পরবর্তী সহিংসতায় মৃত্যু ও আহত হওয়ার তথ্য তুলে ধরে নতুন বাংলাদেশে সহিংসতামুক্ত বাংলাদেশের প্রত্যাশা করেন তিনি। উৎস: চ্যানেল24 ব্রাহ্মণপাড়ায় ব্রান্ডশপ লোটো ও লি কুপার আউটলেট শুভ উদ্বোধন ব্রাহ্মণপাড়ায় গভীর রাতে চান্দলায় গোয়ালঘরে আগুন, আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি শত শত কোটি টাকার লুটপাট করে ‘সেফ এক্সিট’ নিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।  কুষ্টিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজাকে বর্ণাঢ্য সংবর্ধনা তারেক রহমানের মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী।
Headline
Wellcome to our website...
রাজশাহীতে দরিদ্রদের মধ্যে করোনা বাড়ছে
/ ৩৭২ Time View
Update : সোমবার, ২১ জুন, ২০২১, ৬:২৯ অপরাহ্ন
সেলিনার মতো দরিদ্র অনেক করোনা রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ওষুধপত্রসহ আনুষঙ্গিক সরঞ্জাম কিনে দিনের পর দিন চিকিৎসা চালানোর সামর্থ্য এসব পরিবারের নেই। অথচ করোনার শুরুর দিকে গ্রামের মানুষকে বলতে শোনা গেছে, এটা ধনীদের অসুখ। যাঁরা এসিতে থাকেন, তাঁদের অসুখ। তাঁরা মাস্ক পরে থাকুন। গ্রামের খেটে খাওয়া মানুষ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটি তাই আমলে নেননি তেমন। কিন্তু চিকিৎসকেরা বলছেন, করোনা ধনী–গরিব মানে না। স্বাস্থ্যবিধি মেনে না চললে যা কেউ করোনায় আক্রান্ত হতে পারেন। এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ থেকে ৪০ শতাংশ রোগী গ্রাম থেকে আসা দরিদ্র মানুষ।

এ প্রসঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, জুন মাসের শুরু থেকে তাঁরা ৩০ থেকে ৪০ শতাংশ গ্রামের সাধারণ রোগী আইসিইউতে পাচ্ছেন; যাঁরা করোনায় আক্রান্ত হবেন, এমনটা ভাবতেও পারেননি। তিনি বলেন, আইসিইউ ফ্রি। কিন্তু করোনায় শরীর প্রচণ্ড দুর্বল করে দিয়ে যায়, সে সময় অতিরিক্ত পুষ্টির দরকার। অক্সিজেন থাকার কারণে মুখে খেতে পারে না। তখন দামি স্যালাইন বাইরে থেকে কিনতে হয়। কিছু ওষুধ হাসপাতাল থেকে দেওয়া হয়। কিছু পরীক্ষাও হাসপাতালে হয়। তবে দামি পরীক্ষাগুলো বাইরে করাতে হয়। এই খরচ জোগাড় করতেই দরিদ্র রোগীদের স্বজনেরা হিমশিম খাচ্ছেন।
আবু হেনা মোস্তফা কামাল আরও বলেন, এবারের ডেলটা ভেরিয়েন্টের কারণে যাঁদের আইসিইউ লাগছে, তাঁদের আরও ৩–৪ সপ্তাহ পোস্ট কোভিড চিকিৎসা চালিয়ে যেতে হবে। পরিষ্কার–পরিচ্ছন্ন থাকা, প্রয়োজন অনুযায়ী অক্সিজেন, পর্যাপ্ত পুষ্টি ও সম্পূর্ণ বিশ্রামের ব্যাপারে শৈথিল্য—এগুলো মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে।

হাসপাতালের খাতায় রোকেয়া খাতুনের ডাকনাম লেখা আছে বেবী। বয়স ৫৫ বছর। তাঁর বাড়ি নাটোরের চকরামপুরে। তাঁর স্বামী আবদুল মতিন মাত্র ৮ হাজার টাকা বেতনের একটা চাকরি করেন। এ চাকরি সরকারি নয়। তাঁরা ১১ দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। তাঁর জামাতা ফজলুল ইসলামসহ তিনজন লোক সঙ্গে রয়েছেন। তাঁদেরও খরচ আছে। এ পর্যন্ত প্রায় এক লাখ টাকা খরচ হয়ে গেছে। জামাতার ভাষায়, এই টাকা এর-ওর কাছ থেকে ধার করে এনেছেন। এই চিকিৎসায় তাঁরা সর্বস্বান্ত হয়ে গেছেন।

হাসপাতালের খাতায় আনোয়ার সাদাতের নাম লেখা রয়েছে মিরন। তাঁর বয়স ৪০ বছর। বাড়ি রাজশাহী নগরের মেহেরচণ্ডী এলাকায়। তাঁর বাবা বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারীর চাকরি করতেন। মিরন উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। বেকার থাকার কারণে এখনো বিয়ে করেননি। সংসারে আয়ের কোনো মানুষ নেই। ছেলে অসুস্থ হওয়ার পর মা শাহিন আক্তার অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আর উঠে দাঁড়াতে পারছেন না। তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছে। ফলাফল অবশ্য নেগেটিভ এসেছে। তারপরও তিনি বাসায় পড়ে আছেন। একমাত্র ছোট বোন ফারহানা হাসপাতালে ছিল। সে–ও অসুস্থ হয়ে পড়েছে। এখন হাসপাতালে মিরনের কাছে তাঁর ফুফু নাজমা বেগম আছেন। তিনিই এ কাহিনি শোনালেন। তাঁর ভাষায়, তিনি ছাড়া তাঁর ভাতিজাকে দেখার আর কেউ নেই। একটা ইঞ্জেকশনের দামে সাড়ে তিন হাজার টাকা। দিনে তিনবার দিতে হচ্ছে। আজ একটা স্যালাইন লিখে দিল, সেটা আনা হলো। তার দাম ২ হাজার ৩৫০ টাকা। তিনি বলেন, তাঁদের মতো পরিবারের মানুষের এই চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়।

রোববার সকাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১৯৫ জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি ৩৭৭ জন। করোনা শনাক্তের হার ৪৬ দশমিক ৯৯ শতাংশ।

২০ জুন পর্যন্ত রাজশাহী নগরে করোনা শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত হিসাবে মৃত্যু ছিল শূন্য দশমিক ৬৪ শতাংশ। আর উপজেলাগুলোতে শনাক্তের হার ছিল ২২ দশমিক ৩৯ শতাংশ। মৃত্যুর হার ছিল ১ দশমিক ৮৯ শতাংশ।

জেলা করোনা ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাজশাহী জেলা প্রশাসক মো. আবদুল জলিল বলেন, করোনা একটি অদৃশ্য ভাইরাস। এটা শুধু শহরেই নয়, গ্রামের দিকেও ছড়িয়ে পড়ছে। এটায় শ্রেণি, পেশা বা ধনী–গরিবনির্বিশেষে আক্রান্ত হতে পারেন। এ জন্য সবাইকে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। বিনা প্রয়োজনে বাইরে না বের হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনাসহ আইনি পদক্ষেপে যাচ্ছে জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব আসনে ভোটের ফলাফল স্থগিত ও পুনর্গণনাসহ আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন আশা করেছে। ইতোমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও সেই নির্বাচনে অনেক ক্ষেত্রেই কারচুপি-জালিয়াতি হয়েছে এবং ভোট প্রদানের ক্ষেত্রে বাধা দেয়া হয়েছে। এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে, যা আমরা আগেও বলেছি। জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, এখন পর্যন্ত আমরা প্রায় ৩০টি আসনে এ ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি। যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে। যেসব কাগজ (রেজাল্ট শিট) দেয়া হয়েছে, সেখানে ওভাররাইটিং (কাটাকাটি) হয়েছে, ঘষামাজা হয়েছে। আমরা নির্বাচনের দিনও এসব বিষয়গুলো তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলাম। কিছু আসনে ফল দ্রুত দেয়া হলেও ইচ্ছে করেই কিছু আসনে ফলাফল দেয়া হয়নি। যেমন ঢাকার কয়েকটি আসনে আমরা ভোর ৫টায় গিয়ে নির্বাচনের রেজাল্ট পেয়েছি। তিনি বলেন, যেসব আসনগুলোয় আমরা এ ধরনের নির্বাচনি অব্যবস্থাপনা দেখেছি এবং নির্বাচন সংশ্লিষ্ট যে আচরণবিধি সেটি মানা হয়নি, এসব আসনের বিষয়ে আমরা স্থানীয়ভাবে রিটার্নিং অফিসার অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তাদের জানিয়েছি। ভোট পুনর্গণনার জন্য সংশ্লিষ্টদের আমরা আহ্বান জানিয়েছি। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকেও জানাব এবং এই ব্যাপারে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেয়ার সুযোগ আছে এবং আমরা সেসব পদক্ষেপ নেবো। নির্বাচন পরবর্তী সময়ে কর্মী-সমর্থকদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমাদের ওপর, আমাদের সমর্থক, এজেন্ট এবং ক্ষেত্রবিশেষে মহিলাদের ওপর হামলা করা হচ্ছে। ইতোমধ্যে এমন শতাধিক ঘটনা ঘটেছে। আমরা সবগুলোর তথ্য নিয়মিত সংগ্রহ করছি। গণমাধ্যমেও এসব তথ্য উঠে আসছে। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় মৃত্যুবরণের ঘটনাও ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন, পরে মৃত্যুবরণ করেছেন এমনকিছু ঘটনাও ঘটেছে। এ সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নির্বাচন পরবর্তী সহিংসতায় মৃত্যু ও আহত হওয়ার তথ্য তুলে ধরে নতুন বাংলাদেশে সহিংসতামুক্ত বাংলাদেশের প্রত্যাশা করেন তিনি। উৎস: চ্যানেল24
Our Like Page

Recent Posts